সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন

শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৬ ০৯:৪৩:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৬ ০৯:৪৩:৫৪ পূর্বাহ্ন
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের বুড়িস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টায় দাওয়াতুল হক্ব ইসলামী যুব সংঘ ও বুড়িস্থল এলাকাবাসীর যৌথ উদ্যোগে স্থানীয় শহরের আলফাত স্কয়ারে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে স্থানীয় বিপুলসংখ্যক সচেতন নাগরিক, অভিভাবক ও সামাজিক সংগঠনের কর্মীরা অংশ নেন। প্রদ্যুৎ রঞ্জন দাশের সভাপতিত্বে এবং মো. আব্দুল লতিফের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের সাধারণ স¤পাদক ওবায়দুল হক মিলন, সহকারী শিক্ষক নাঈমাহ সুলতানা, মো. শামসুদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, গত ২৬ জুলাই হাসননগর থেকে আসা বহিরাগত মাদক চোরাকারবারি ও অপরাধী সাইফুল হক বুড়িস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রীকে ফুসলিয়ে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে প্রতিবেশীরা দ্রুত এগিয়ে এসে তাকে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে। একই সাথে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সাইফুলকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। শিশুটিকে বর্তমানে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বক্তারা আরও অভিযোগ করেন, অভিযুক্ত সাইফুলের পরিবারের প্রায় প্রতিটি সদস্যই নানা অপরাধের সাথে যুক্ত। বুড়িস্থল গ্রামে নতুন বসতি স্থাপন করে তারা পুনরায় পুরো এলাকার সামাজিক পরিবেশ ও আইনশৃঙ্খলা বিনষ্ট করছে। মানববন্ধন শেষে বুড়িস্থল গ্রামের সামাজিক নিরাপত্তা জোরদার, নারী-শিশুদের জানমালের হেফাজত এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে অভিযুক্ত সাইফুল হকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করার জোর দাবি জানানো হয়েছে। স্মারকলিপির অনুলিপি দেওয়া হয়েছে জেলা প্রশাসক, স্থানীয় সংসদ সদস্য (সুনামগঞ্জ-৪), পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন প্রশাসনিক ও সামাজিক দপ্তরগুলোতে। প্রদেয় স্মারকলিপির সাথে বুড়িস্থল এলাকাবাসীর পক্ষে একটি গণস্বাক্ষর কপিও যুক্ত করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা