সুনামগঞ্জ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর
তাহিরপুরে নৌপরিবহন ধর্মঘট প্রত্যাহার

দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৬ ০৮:২০:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৬ ০৮:২০:১১ পূর্বাহ্ন
দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন
স্টাফ রিপোর্টার :: তাহিরপুরে নৌযান মালিক, শ্রমিক ও ব্যবসায়ী সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের নৌপরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। তিনদিনের অচলাবস্থার পর বৃহ¯পতিবার (৩০ জুলাই) উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সংগঠনগুলোর দাবি বিবেচনায় নিয়ে নতুন টোলহার নির্ধারণের সিদ্ধান্ত হলে সন্ধ্যায় ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন সংগঠনগুলোর নেতারা। উপজেলা প্রশাসনের সভায় সিদ্ধান্ত অনুযায়ী, যাদুকাটা নদীর ফাজিলপুর টোল ট্যাক্সে পাথরের ক্ষেত্রে প্রতি টনে ৮০ পয়সা এবং বালুর ক্ষেত্রে প্রতি ঘনফুটে ৩০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া বিআইডব্লিউটিএর ফি ৩০ টাকা এবং খাস কালেকশনের জন্য পাথরে ১ টাকা ৭০ পয়সা ও বালুতে ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এদিকে পাটলাই নদীতে বিআইডব্লিউটিএর টোল প্রতি টনে ৪০ টাকা নির্ধারণ করা হলেও তা এখনও আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়নি। বর্তমানে প্রতি টনে ৪৫ টাকা আদায় করা হচ্ছে বলে সভায় জানানো হয়। একই নদীর কামালপুর ও ডা¤েপর বাজার কুটঘাটে ১০০ টন পর্যন্ত ৫০০ টাকা, ২০০ টন পর্যন্ত ১ হাজার টাকা এবং ২০০ টনের বেশি হলে ২ হাজার টাকা টোল নির্ধারণ করা হয়েছে। ব্যবসায়ী সংগঠনের সভাপতি কামাল মিয়া নতুন সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে বলেন, প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী টোল আদায় করা হবে। চলমান অবস্থায় রক্তি নদীতে কোনো অতিরিক্ত টাকা দেওয়া হবে না। তিনি শান্তিপূর্ণভাবে ধর্মঘট সফল করতে সহযোগিতা করায় নৌযান মালিক, শ্রমিক, ব্যবসায়ী সংগঠন, প্রশাসন ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি আরও বলেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী টোল ট্যাক্স, খাস কালেকশন ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ নির্ধারিত হারে টোল আদায় করে যথাযথ রসিদ প্রদান করবে। এর ব্যত্যয় ঘটলে পুনরায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া বলেন, নদীপথে টোল আদায়কে কেন্দ্র করে যে জটিলতা সৃষ্টি হয়েছিল, আলোচনার মাধ্যমে তার সমাধান হয়েছে। সংশ্লিষ্ট সংগঠনগুলোর দাবির ভিত্তিতেই নতুন টোল নির্ধারণ করা হয়েছে। ফলে ভবিষ্যতে এ বিষয়ে আর কোনো জটিলতা থাকবে না বলে আশা করছি। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক বলেন, নদীপথে টোলকে কেন্দ্র করে চলমান নৌপরিবহন ধর্মঘটের অবসান হয়েছে। নৌযান মালিক, শ্রমিক ও ব্যবসায়ী সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে নতুন টোলহার নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট ঘাট কর্তৃপক্ষ নির্ধারিত হার অনুযায়ী টোল আদায় করবে। এর ব্যত্যয় ঘটলে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি