শহরে এনসিপি’র বিক্ষোভ
- আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ০৯:৩৫:৪৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ০৯:৩৫:৪৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জ শহরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন দলটির জেলা নেতাকর্মীরা। বুধবার সন্ধ্যায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ফয়ছল আহমদ, যুগ্ম আহ্বায়ক মাসুম আল হাসান, সাংগঠনিক স¤পাদক হাফেজ আরিফুল ইসলাম, সাংগঠনিক স¤পাদক শিব্বির আহমদ, ছাত্রশক্তির সদস্য সচিব রেদুয়ানুল হক নিহাল এবং ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সায়মন মিয়াসহ জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ