সুনামগঞ্জ , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূমধ্যসাগর থেকে এক সপ্তাহে ১৬০ বাংলাদেশি উদ্ধার এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে পিতা আহত বিকাশ -লিপি- সানোয়ারা দিরাই'র গুনি শিক্ষক ঢাকায় আন্তর্জাতিক মানের গলফ ও বিনোদনের নতুন কেন্দ্র বসুন্ধরা সুপার গলফ জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‎জামালগঞ্জে প্রাথমিক শিক্ষায় অবদানের গুণী স্বীকৃতি পেলেন ৩ শিক্ষক তিন দিনব্যাপী উৎসব শুরু, ২৮ বছরের পথচলায় লোকদল শিল্পীগোষ্ঠী ছাতকে ছাত্রদল ও ছাত্রশিবির সংঘর্ষে আহত ৫০ দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার

ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়ন ও ভার্ডের উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ০৯:৩৩:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ০৯:৩৩:০৫ পূর্বাহ্ন
ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়ন ও ভার্ডের উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে ও ভার্ড চক্ষু হাসপাতাল সুনামগঞ্জের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সুনামগঞ্জ সদর উপজেলার, মরহুম আলী সৈয়দ হাফিজিয়া নীরানীয়া মাদ্রাসায় (ইকবালনগর) চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। এতে মোট ১২০ জন চক্ষু রোগীকে প্রাথমিক চিকিৎসা সেবা এবং ৭১ জন ছানি রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়। উক্ত মাদ্রাসার সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে ও ভার্ড চক্ষু হাসপাতালের ম্যানেজার (এএফও) মো. নূর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ক্যাম্পের উদ্বোধন করেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার উপ ব্যবস্থাপক সুজন পুরকায়স্থ। অন্যান্যের মধ্যে ডাচ্-বাংলা ব্যাংকের কর্মকর্তা এবং ভার্ড চক্ষু হাসপাতালের মেডিকেল টিমসহ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকগণ উপস্থিত ছিলেন। তাঁরা রোগীদের সাথে কথা বলেন এবং ভার্ড চক্ষু হাসপাতালের সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। উপস্থিত অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ ধরনের মহতি উদ্যোগের জন্য ভার্ড চক্ষু হাসপাতাল এবং ডাচ্-বাংলা ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কেরন। ক্যা¥্প ভার্ড চক্ষু হাসপাতালের মেডিকেল টিম সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি

দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি