সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

বাঁচতে চান ক্যান্সার আক্রান্ত ললিতা বিবি

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ১২:৫৭:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ১২:৫৭:০৯ পূর্বাহ্ন
বাঁচতে চান ক্যান্সার আক্রান্ত ললিতা বিবি
স্টাফ রিপোর্টার :: গৃহবধূ ললিতা বিবি (৪৪) স্বামী ও চার সন্তান নিয়ে কোন রকম জীবন পার করছিলেন। তাহিরপুর উপজেলার সুলেমানপুর গ্রামের বাসিন্দা ললিতা বিবির জীবন ছিল কঠিন সংগ্রামের। বাঁচার তাগিদে স্বামী ও সন্তানদের নিয়ে কৃষিকাজ করে দিন পার করছিলেন তিনি। হঠাৎ করেই তার শরীরে বাসা বাঁধে মরণব্যাধি ক্যান্সার। প্রথমে তাহিরপুরের চিকিৎসা করার কিন্তু অসুখ না কমায় তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। স্বামী ও সন্তানরা অনেক কষ্টে টাকা পয়সা জোগাড় করে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে ধরা পড়ে তার ক্যান্সার। এরপর তাকে দেয়া হয় কেমোথেরাপি। এক পর্যায়ে তার অবস্থার আরো অবনতি ঘটে। এ অবস্থায় চিকিৎসকরা তাকে ঢাকায় স্থানান্তর করেন। বর্তমানে ঢাকা মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসা চলছে তার। তবে অর্থের অভাবে সঠিক চিকিৎসা করতে পারছেন না তিনি। এদিকে ললিতা বিবির টানাপোড়েনের সংসারে চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে তাদের আর্থিক অবস্থা আরো শোচনীয় পর্যায়ে। এ অবস্থায় স্বজনরা ললিতা বিবির চিকিৎসায় বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন। তাকে সহযোগিতার জন্য নগদ ও রকেট নম্বর হচ্ছে ০১৩৫০৫৯০৩৮৯, বিকাশ নম্বর ০১৭০৬১৩৯৫০৫।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি