সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৬ ১২:২৪:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৬ ১২:২৪:২৭ অপরাহ্ন
জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
সুনামকণ্ঠ ডেস্ক :: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সেপ্টেম্বর মাসের শেষ দিকে নিউইয়র্ক যাবেন। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ অথবা ২৫ সেপ্টেম্বর এ অধিবেশনে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। সরকার প্রধান হিসেবে এটা হবে বিশ্ব সংস্থাটির সদরদপ্তরে তার প্রথম সফর। সরকারি একাধিক সূত্র জানায়, সাধারণ পরিষদের অধিবেশনের পাশে তিনি নিউইয়র্কে রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশ আয়োজিত একটি আলোচনা সভা, কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় সৌজন্য সাক্ষাতে অংশ নিতে পারেন। এসব কর্মসূচি চূড়ান্ত হওয়া সাপেক্ষে তার আগামী ২১ অথবা ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছানোর কথা রয়েছে। প্রধানমন্ত্রী সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানকারী রাষ্ট্র ও সরকারপ্রধানদের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে পারেন। তারেক রহমানের সফরসূচি নিয়ে এখনো কাজ চলছে, এমনটি জানিয়ে সরকারি সূত্র জানায়, প্রধানমন্ত্রী সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ শেষ করেই যতটা সম্ভব দ্রুত দেশে ফিরতে চান। তবে তার আগে তিনি প্রযুক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান কেন্দ্র সিলিকন ভ্যালি যেতে পারেন। জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবার অধিবেশনে সভাপতিত্ব করবেন। আগামী ৭ অথবা ৮ সেপ্টেম্বর তার এ দায়িত্ব গ্রহণের কথা রয়েছে। দায়িত্ব গ্রহণের জন্য তিনি আগামী সেপ্টেম্বরের শুরুতে নিউইয়র্ক পৌঁছাবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি