সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনাবাদি জমিতে আউশ ধান চাষে সাফল্য, বাড়তি আয়ের আশা কৃষকদের ভূমধ্যসাগরে নিখোঁজ সুনামগঞ্জের ৫ তরুণ ১০ জনের লাশ ফেলা হয় সাগরে, ২৯ বাংলাদেশি ভাসতে ভাসতে পৌঁছান মিসরে নাগরিক টিভির সুনামগঞ্জ স্টাফ রিপোর্টার হলেন জালাল উদ্দিন নাসিম বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয় : অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় ভাড়াটে খুনি দিয়ে শ্বশুরকে হত্যা, পুত্রবধূসহ গ্রেপ্তার ৩ নারীর প্রতি সহিংসতা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে : প্রধানমন্ত্রী হাওরে শিক্ষক সংকট : কারণ ও প্রতিকার আবারও হাসপাতালে ঢুকে নারী কর্মীকে পেটালো বখাটে সত্যশব্দের অনন্য পরিবেশনা, ছয় ঋতু এক রবিরাগ রমেন্দ্র ভট্টাচার্য্য নাট্যাঙ্গনের আলোকিত ব্যক্তিত্ব তাহিরপুরে সড়কের দুই স্থানে ভাঙন, ঝুঁকি নিয়ে চলাচল শারীরিক প্রতিবন্ধকতা জয় করে গোল্ডেন এ প্লাস অর্জন খালেদা জিয়ার জন্মদিনে দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল আজ ১০ মাদ্রাসার দাখিল ফলাফলে বিপর্যয়, কোনো প্রতিষ্ঠানেই জিপিএ-৫ নেই হাওরের জনপদ থেকে এবার মন্ত্রিসভায় প্রতিনিধি চান মানুষ অধ্যাপক ড. মৃদুলকান্তি চক্রবর্তীর মৃত্যুবার্ষিকী আজ বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে?

জগন্নাথপুরে কৃষিঋণ বিতরণ শুরু করলো সকল ব্যাংক

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৬ ১২:২০:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৬ ১২:২০:৩৭ অপরাহ্ন
জগন্নাথপুরে কৃষিঋণ বিতরণ শুরু করলো সকল ব্যাংক
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে প্রথমবারের মতো উপজেলাভিত্তিক কৃষিঋণ আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রম শুরু করেছে সকল তফসিলি ব্যাংকসমূহ। এ উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও সকল তফসিলি ব্যাংকের যৌথ উদ্যোগে প্রচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা মডেল মসজিদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও জোনাল ব্যাংক কর্মকর্তা আশিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক সিলেটের অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টার, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এসএম এমদাদুল হক। এতে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংক এশিয়া সিলেট পূর্বাঞ্চলের হেড জোনাল নাজমুস সাকীব। বক্তব্য রাখেন জগন্নাথপুর উত্তরা ব্যাংক ব্যাবস্থাপক গুল মুহাম্মদ মাহফুজুল্লাহ, ইসলামী ব্যাংকের জহির উদ্দিন, কৃষক জুয়েল মিয়া প্রমুখ। এ সময় বিএনপি নেতা লুৎফুর রহমান, এমএ মতিন, হাবিল মিয়াসহ সকল তফসিলি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভূমধ্যসাগরে নিখোঁজ সুনামগঞ্জের ৫ তরুণ

ভূমধ্যসাগরে নিখোঁজ সুনামগঞ্জের ৫ তরুণ