সুনামগঞ্জ , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ডিএনসির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ লিটার মদসহ মানিক চাঁন আটক পতিত ফ্যাসিস্ট দমনে সরকার ব্যর্থ : জামায়াত আলোচনায় গুরুত্ব পেল খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে : তথ্য প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্য পুষ্টিহীনতার ঝুঁকিতে হাওরের শিশুরা জগন্নাথপুরে জোড়া হত্যা মামলার দুই আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে ৫৭ বোতল বিদেশি মদ উদ্ধার সুনামগঞ্জে খাদ্যপণ্যে অনিয়ম: তিন প্রতিষ্ঠানকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা বৈষ্ণব কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস আজ শুরু হলো বিশ্ব জলবায়ু সম্মেলন : বিশ্ব নেতাদের জলবায়ু বিষয়ক প্রতিশ্রুতি রক্ষার আহ্বান তুরস্কের সংবিধান ও নাগরিক অধিকার সম্পর্কে শিক্ষার্থীদের জানতে হবে বন্ধ বর্ডার হাট, রুদ্ধ কর্মসংস্থানের সুযোগ ‎ফেসবুকে ভিডিও প্রকাশ করে বাংলাদেশে সভার দাবি সাবেক এমপি রঞ্জিত সরকারের, অস্বীকার পুলিশের বিশ্বম্ভরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন, সুযোগ পাচ্ছে ৩০ শিক্ষার্থী টাঙ্গুয়ার হাওরে ৬ লাখ টাকার অবৈধ জাল জব্দ, পরে আগুনে ধ্বংস পানি শুকিয়ে ফেটে চৌচির জমি, বীজতলা তৈরিতে বিপত্তি শিক্ষার খরচ বাড়ছে, ঝুঁকিতে নিম্ন আয়ের পরিবারের সন্তানদের পড়াশোনা ছাতকে ৭০ হাজার ভারতীয় বিড়িসহ গ্রেপ্তার ১ শান্তিগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন

জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৬ ১২:১৫:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৬ ১২:১৫:১২ অপরাহ্ন
জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি
মো. শাহজাহান মিয়া :: জগন্নাথপুরে মাত্র এক কিলোমিটার এলজিইডির সড়কের বেহাল দশায় মানুষের ভোগান্তির শেষ নেই। এ সড়ক দিয়ে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের চলাচল করতে হয়। সড়কটি ভাঙতে ভাঙতে স্থানে স্থানে রীতিমতো খাদে পরিণত হয়েছে। এ রাস্তায় যানবাহন চলাচল তো দূরের কথা হেঁটে চলাচলও বিপজ্জনক হয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, ছোট এ সড়ক দিয়ে বড় বড় মালাবাহী যানবাহন নির্মাণসামগ্রী পরিবহন করার কারণে রাস্তাটি দিনে দিনে ভাঙতে ভাঙতে বেহাল দশায় পরিণত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানালেও রাস্তাটি মেরামতে কোন উদ্যোগ নেয়া হচ্ছে না। এ নিয়ে স্থানীয় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, রাণীগঞ্জ বাজার এলাকার তহসিল অফিস থেকে রাণীগঞ্জ কলেজ রোড পয়েন্ট পর্যন্ত মাত্র এক কিলোমিটার রাস্তাটি জনগুরুত্বপূর্ণ। প্রায় এক বছর ধরে রাস্তাটি ভাঙতে ভাঙতে বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ রাস্তাটি অচলাবস্থার সৃষ্টি হওয়ায় রাণীগঞ্জ বাজারে যানজট লেগেই থাকে। কারণ ছোট ওই বাইপাস রাস্তা দিয়ে প্রতিনিয়ত বাউধরণ, স্বজনশ্রী, গোপরাপুরসহ অনেক গ্রামের হাজার হাজার মানুষ যানবাহন নিয়ে যাতায়াত করতেন। বর্তমানে রাস্তাটি চলাচলের অনুপযোগী হওয়ায় বাধ্য হয়ে রাণীগঞ্জ বাজারের গলি দিয়ে চলাচল করতে হচ্ছে। এতে পদে পদে বেড়েছে জনভোগান্তি। তাই জনভোগান্তি লাঘবে দ্রুত রাস্তাটির টেকসই মেরামত চান ভুক্তভোগী মানুষজনসহ অত্র অঞ্চলের সর্বস্তরের পথচারী জনতা। তাদের দাবি একটাই দ্রুত রাস্তার কাজ চাই। না হলে সর্বস্তরের মানুষকে নিয়ে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো। রাণীগঞ্জ বাজারের প্রবীণ ব্যবসায়ী ধনেশ চন্দ্র রায়, ব্যবসায়ী রাজিব তালুকদার, সমাজকর্মী ফখরুল ইসলাম, প্রতিবাদী আলীনুর রহমানসহ স্থানীয় অসংস্য প্রতিবাদী লোকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, মাত্র এক কিলোমিটার রাস্তার বেহাল দশায় প্রতিদিন নজিরবিহীন ভোগান্তির শিকার হচ্ছেন, শিক্ষার্থীসহ সাধারণ মানুষজন। এ রাস্তায় এখন আর গাড়ি চলে না। মানুষ হেঁটেও যেতে পারে না। পুরো রাস্তাটি ভাঙতে ভাঙতে স্থানে স্থানে খাদে পরিণত হয়েছে। আমরা রাস্তার দ্রুত সংস্কার চাই। রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম জানান, উপজেলা প্রশাসনে রাস্তারটির নাজুক অবস্থার চিত্র তুলে ধরে দ্রুত সংস্কারের প্রস্তাব করেছি। আশা করছি, কাজ শুরু হবে। এ বিষয়ে জগন্নাথপুর উপজেলার প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন জানান, এ রাস্তাটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন হয়ে আসলে কাজ শুরু হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
আলোচনায় গুরুত্ব পেল খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানী

আলোচনায় গুরুত্ব পেল খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানী