সুনামগঞ্জ , বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই” প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ টুর্নামেন্ট আয়োজনে সভা ২৮ জুলাই থেকে নৌ-পরিবহন ধর্মঘটের ঘোষণা শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার নির্মাণের ৬ বছরেই নষ্ট ৮ খাদ্যগুদামের ছাদ আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা-শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আন্দোলনের জন্য ডাক আসবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে

শান্তি-সম্প্রীতির জামালগঞ্জ গড়তে সহাবস্থানের আহ্বান

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৬ ১২:১৪:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৬ ১২:১৪:১৮ অপরাহ্ন
শান্তি-সম্প্রীতির জামালগঞ্জ গড়তে সহাবস্থানের আহ্বান
স্টাফ রিপোর্টার :: দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ সৃষ্টি করে একটি সম্প্রীতির জামালগঞ্জ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন উপজেলার বিশিষ্ট নাগরিক ও রাজনৈতিক নেতারা। তারা বলেন, রাজনীতি হতে হবে শান্তিপূর্ণ, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী। শান্তি-সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে জামালগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের হলরুমে ‘শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় নাগরিক ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানের আয়োজন করে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) জামালগঞ্জ। পানি উন্নয়ন বোর্ড জাতীয় পরিষদের সদস্য ও সুনামগঞ্জ প্যান সমন্বয়কারী নূরুল হক আফিন্দীর সভাপতিত্বে এবং পিএফজি সদস্য আল-আমীনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের মাঠ সমন্বয়কারী কুদরত পাশা। মতবিনিময় সভায় বক্তব্য দেন পিএফজির পিস অ্যাম্বাসেডর আলেয়া বেগম, জামালগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি ওয়ালী উল্লাহ সরকার, প্রেসক্লাবের সাবেক সভাপতি অঞ্জন পুরকায়স্থ, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল খালিক, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আক্কাস মুরাদ, সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মারজানা ইসলাম শিবনা, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক স¤পাদক আল-আমীন, ইউপি সদস্য বেবী রানী, অর্চনা দাস ও শারমিনা এবং ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের সাদিকুর রহমান স্বাধীন, শরীফ আহমদ ও সালমা আক্তারসহ অন্যান্যরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২

মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২