সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই” প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ টুর্নামেন্ট আয়োজনে সভা ২৮ জুলাই থেকে নৌ-পরিবহন ধর্মঘটের ঘোষণা শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার নির্মাণের ৬ বছরেই নষ্ট ৮ খাদ্যগুদামের ছাদ আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা-শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আন্দোলনের জন্য ডাক আসবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে চলতি বছরে পানিতে ডুবে ঝরেছে ৫২৬ শিশুর প্রাণ, থামবে কীভাবে জামায়াত জোট ছাড়ল খেলাফত মজলিস নাসরিন সুলতানা মেধাবৃত্তি বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা প্রখর রোদেও থামে না জীবনসংগ্রাম জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ : শফিকুর রহমান

দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৬ ১০:৪৯:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৬ ১০:৪৯:৩১ পূর্বাহ্ন
দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
সুনামকণ্ঠ ডেস্ক :: দেশ গড়ার কাজে নতুন প্রজন্মকে এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশে অনেক সমস্যা আছে, তবে এগিয়ে যেতে হবে। বর্তমান প্রজন্মকে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। সোমবার বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে কিশোর-কিশোরীদের বৃহৎ খেলার আয়োজন ‘নতুন কুঁড়ি ¯েপার্টস-২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। নতুন প্রজন্মকে ‘ভবিষ্যতের বাংলাদেশ’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, নিজেকে কখনো ছোট ভাববে না। নিজেকে গড়ে তুলতে হবে। তুমি যত শক্তভাবে নিজেকে গড়ে তুলতে পারবে, তুমি তোমার বাংলাদেশকে তত সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। পড়াশোনা ও খেলাধুলায় সমান মনোযোগ দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তরুণ প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, পড়ার সময় মন দিয়ে পড়তে হবে। খেলার সময়ও একইভাবে মন দিয়ে খেলতে হবে। নতুন প্রজন্ম যে পেশায় নিয়োজিত হতে চায়, সরকার তাদের সহযোগিতা করবে বলেও আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। দেশের প্রকৃতি-পরিবেশ ও স¤পদ রক্ষায় তরুণ প্রজন্মের সহযোগিতা চেয়ে তারেক রহমান বলেন, এই দেশটা আমাদের সকলের দেশ। এই দেশের আলো, বাতাস, পরিবেশ আমরা সকলে মিলে যদি ঠিক রাখি, তাহলে আমরা একটি সুন্দর পরিবেশে থাকতে পারব। তুমি সুন্দর পরিবেশে বড় হতে পারবে। তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, আমি তোমাদের কাছে যে সহযোগিতা চাইব- তোমরা নিশ্চয়ই দেখেছ, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময়, তোমার বাসার আশপাশে অনেকে বিভিন্ন রকম ময়লা ফেলে যায়। এখন থেকে যদি এমন কোনো দৃশ্য চোখে পড়ে, প্লিজ, তোমরা তাদের বারণ করবে। দরকার হলে তোমরা নিজেরাই ময়লা ফেলার নির্দিষ্ট জায়গায় সেই ময়লা ফেলবে। এ সময় প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। পশুপাখির সুরক্ষা ও যতœ নেওয়ার বিষয়েও তাগিদ দেন তিনি। সমাপনী অনুষ্ঠানে ফুটবল ইভেন্টের বালিকা বিভাগের ফাইনাল ও দুটি ১০০ মিটার ¯িপ্রন্টের ফাইনাল মাঠে বসেই দেখেন প্রধানমন্ত্রী। এরপর প্রামাণ্যচিত্র প্রদর্শন, নতুন কুঁড়ি ¯েপার্টসের থিম সংয়ের সঙ্গে শিশুশিল্পীদের নৃত্য পরিবেশনা উপভোগ করেন সরকারপ্রধান। গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি ¯েপার্টসের প্রথম আসরের আঞ্চলিক পর্বের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। এতে আটটি ডিসিপ্লিনে অংশ নেয় দেশের সব উপজেলা ও জেলার প্রায় ১ লাখ ৭০ হাজার খুদে ক্রীড়াবিদ। এরপর জাতীয় পর্ব হয় ঢাকার বেশ কয়েকটি ভেন্যুতে। সোমবার বালকদের ফাইনালে ময়মনসিংহকে ২-০ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে সিলেট। আর বালিকাদের ফাইনালে রাজশাহীকে ৪-০ গোলে হারিয়ে চ্যা¤িপয়ন হয়েছে রংপুর।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’