সুনামগঞ্জ , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন তাহিরপুরে প্রসূতি মায়েদের জন্য ‘পারাপার’ সেবা নৌকা ও পিকআপ অ্যাম্বুলেন্সে দ্রুত হাসপাতালে পৌঁছানোর উদ্যোগ চোর অপবাদে ৩ যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার চাল বিতরণ বসুন্ধরা মেডিকেল সিটিতে শেয়ার মেলা, থাকছে সহজ কিস্তি ও বিশেষ ছাড় বিদ্যুৎ খাতেরসংকট গভীর হওয়ার কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম পৌর প্রশাসকের সাথে জেলা পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ ভবন নির্মাণকাজ অনিয়মের সন্ধান পেয়েছে তদন্ত কমিটি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী লাইসেন্সের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জে দিনমজুরের বসতভিটার বারান্দা ভেঙে জোরপূর্বক রাস্তা তৈরি পৌর জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল দিরাইয়ে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন জলমহালে মাছ লুটের অভিযোগ রাতের আঁধারে ফসলি জমির মাটি চুরি এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে শান্তিগঞ্জে চক্ষু চিকিৎসা, ১৮ জনের ছানি অপারেশন

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৬ ১০:৪৫:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৬ ১০:৪৫:৩৪ পূর্বাহ্ন
ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে শান্তিগঞ্জে চক্ষু চিকিৎসা, ১৮ জনের ছানি অপারেশন
স্টাফ রিপোর্টার :: ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির অর্থায়নে পরিচালিত ‘দৃষ্টি’ প্রকল্পের আওতায় শান্তিগঞ্জ উপজেলায় দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার দর্গাপাশা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত ফ্রি চক্ষু চিকিৎসা ক্যা¤েপ ইউনিয়নের বিভিন্ন এলাকার অসহায় ও দুস্থ রোগীরা সেবা গ্রহণ করেন। ক্যা¤েপ মোট ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে ২০ জনের চোখে ছানি শনাক্ত করা হয়। পরে ১৮ জন রোগীকে সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালে নিয়ে একই দিন বিনামূল্যে ছানি অপারেশন করা হয়। অপারেশন শেষে সোমবার (২৭ জুলাই) তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। রোগীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার সহকারী অফিসার ও রিলেশনশিপ ম্যানেজার (আরএম) জন্টু ঘোষ বলেন, ডাচ্-বাংলা ব্যাংক ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন মানবকল্যাণমূলক সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। বিশেষ করে দরিদ্র ছানি রোগীদের চিকিৎসা সহায়তা এবং মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি সামাজিক দায়বদ্ধতা পালন করছে। তিনি আরও বলেন, ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তার আন্তরিক সহযোগিতার ফলে দেশের অন্যান্য জেলার মতো সুনামগঞ্জেও এ ধরনের মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার সহকারী রিলেশনশিপ অফিসার আজহা রাফি এবং সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান মুস্তাক। সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে আয়োজিত এ চক্ষু চিকিৎসা ক্যা¤েপ বিনামূল্যে চিকিৎসা ও ছানি অপারেশনের সুবিধা পেয়ে স্থানীয় রোগী ও এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন

জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন