সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে ৫ম জেলাব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির কপ-৩১ সম্মেলন, কৃষিতে নারীদের স্বীকৃতি দাবি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপির সভা : সেই রিসোর্টে তালা দিয়েছে পুলিশ, দুই কর্মী আটক চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক শাল্লায় জমি নিয়ে বিরোধ, গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা ‎জামালগঞ্জে নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা রকি ইসলাম গ্রেফতার সুনামগঞ্জে ডিএনসির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ লিটার মদসহ মানিক চাঁন আটক পতিত ফ্যাসিস্ট দমনে সরকার ব্যর্থ : জামায়াত আলোচনায় গুরুত্ব পেল খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে : তথ্য প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্য পুষ্টিহীনতার ঝুঁকিতে হাওরের শিশুরা জগন্নাথপুরে জোড়া হত্যা মামলার দুই আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে ৫৭ বোতল বিদেশি মদ উদ্ধার সুনামগঞ্জে খাদ্যপণ্যে অনিয়ম: তিন প্রতিষ্ঠানকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা বৈষ্ণব কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস আজ শুরু হলো বিশ্ব জলবায়ু সম্মেলন : বিশ্ব নেতাদের জলবায়ু বিষয়ক প্রতিশ্রুতি রক্ষার আহ্বান তুরস্কের

জগন্নাথপুরে পুষ্টি বিষয়ক কর্মশালা

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৬ ১০:৩৯:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৬ ১০:৩৯:২৬ পূর্বাহ্ন
জগন্নাথপুরে পুষ্টি বিষয়ক কর্মশালা
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে কেয়ার বাংলাদেশ এর আয়োজনে সমন্বিত উদ্যোগে পুষ্টি উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জগন্নাথপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিনের সভাপতিত্বে ও কেয়ার বাংলাদেশ এর টিম লিডার মুহাম্মদ হাফিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পুষ্টি পরিষদের উপ-পরিচালক ডা. রওনক জাহান। এতে দেশের তৃণমূল পর্যায়ের দরিদ্র জনগোষ্ঠীর পুষ্টিহীনতা লাঘবে কেয়ার বাংলাদেশ এর উদ্দেশ্য ও করণীয় সংক্রান্ত বক্তব্য তুলে ধরেন কেয়ার বাংলাদেশ-এর সিনিয়র অফিসার আফরোজা জামান বিনতে তমা। বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. কৃপেশ চন্দ্র রায়, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহাবুবুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিন, উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, পাইলগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নজমুদ্দীন, শিক্ষক প্রতিনিধি রূপক কান্তি দে, সিনিয়র সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, সাংবাদিক গোবিন্দ দেব, হিফজুর রহমান তালুকদার জিয়া, কমিউনিটি গ্রুপ প্রতিনিধি আবুল খায়ের প্রমুখ। এ সময় উপজেলার কলকলিয়া ইউপি চেয়ারম্যান রফিক মিয়া, মিরপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদুল ওয়াহাব, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সৈয়দ এমদাদ মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এসএম এমদাদুল হক, কেয়ার বাংলাদেশ এর প্রজেক্ট অফিসার শেখ রাফিয়া করিম, আইডিই বাংলাদেশ এর রুকুনুজ্জামান, সাংবাদিক হুমায়ূন কবির, আমিনুল হক সিপন, মাসুম বিল্লাহ, শিলা রাণী, মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি আবিদা সুলতানা, এফআইডিবির আবদুস সালাম সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় অপুষ্টি জনিত দরিদ্র পরিবারের মা ও শিশু এবং গর্ভবতী মায়েদেরপুষ্টি নিশ্চিতে করণীয় শীর্ষক ব্যাপক আলোচনা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন

চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন