সুনামগঞ্জ , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ তাহিয়া একাডেমির উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত বিপন্ন টাঙ্গুয়ার হাওর রক্ষায় কঠোর হওয়ার আহ্বান গ্যাস পাইপলাইন লিকেজে অগ্নিকান্ড- বসতঘর ভস্মিভূত, প্রায় ২ লাখ টাকার ক্ষতি ৩ যুবককে কাশ্মীরে পাচার, মুক্তিপণ দাবির অভিযোগ, উদ্ধারে পরিবারের আকুতি জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন তাহিরপুরে প্রসূতি মায়েদের জন্য ‘পারাপার’ সেবা নৌকা ও পিকআপ অ্যাম্বুলেন্সে দ্রুত হাসপাতালে পৌঁছানোর উদ্যোগ চোর অপবাদে ৩ যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার চাল বিতরণ বসুন্ধরা মেডিকেল সিটিতে শেয়ার মেলা, থাকছে সহজ কিস্তি ও বিশেষ ছাড় বিদ্যুৎ খাতেরসংকট গভীর হওয়ার কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম পৌর প্রশাসকের সাথে জেলা পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ ভবন নির্মাণকাজ অনিয়মের সন্ধান পেয়েছে তদন্ত কমিটি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী
সুনামগঞ্জে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৬ ১০:৩৩:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৬ ১০:৪৪:৪৫ পূর্বাহ্ন
হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে
বিশেষ প্রতিনিধি::
হাওরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য প্রাথমিক শিক্ষাসেবা আরও কার্যকর ও মানসম্মত করতে বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। শিক্ষক সংকট নিরসন, পাঠদানের পরিবেশ উন্নয়ন এবং শিক্ষাসেবার সম্প্রসারণে সংশ্লিষ্টদের সঙ্গে ধারাবাহিকভাবে কাজ চলছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার (২৭ জুলাই) সুনামগঞ্জ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) ভবনে জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সুনামগঞ্জের হাওরের ক্যাচমেন্ট (অববাহিকা) এলাকায় স্থানীয়ভাবে নিয়োগযোগ্য শিক্ষক খুবই কম পাওয়া যায়। ফলে অন্য জেলা বা এলাকা থেকে শিক্ষক পদায়ন করতে হয়। কিন্তু সেসব এলাকাতেও নিজস্ব চাহিদা থাকায় প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক পাওয়া কঠিন হয়ে পড়ে। তিনি বলেন, কিছু দুর্গম এলাকায় শিক্ষক নিয়োগ ও ধরে রাখা বড় চ্যালেঞ্জ। সুনামগঞ্জেও একই পরিস্থিতি রয়েছে। এ বাস্তবতা বিবেচনায় দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে আমরা কাজ করছি। আশা করছি ধাপে ধাপে এর ইতিবাচক ফল পাওয়া যাবে। স্কুল ফিডিং কর্মসূচি প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, কর্মসূচির শুরুতে কিছু অনিয়ম ও ত্রুটি ধরা পড়লেও বর্তমানে তদারকি ব্যবস্থা অনেক বেশি শক্তিশালী করা হয়েছে। এখন প্রতিটি সরবরাহকারী প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে একজন ফুড টেকনিশিয়ান নিয়োগ দিতে হচ্ছে। তার অনুমোদনের পরই বিদ্যালয়ে খাবার সরবরাহ করা হচ্ছে। তিনি জানান, উৎপাদনকারী প্রতিষ্ঠানে শিক্ষা কর্মকর্তা ও সহকারী শিক্ষা কর্মকর্তারা নিয়মিত আকস্মিক পরিদর্শন করবেন। খাবারের নমুনা পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হবে। পাশাপাশি প্রতিটি বিদ্যালয়ে মায়েদের সমন্বয়ে একটি তদারকি কমিটি গঠন করা হয়েছে, যারা খাবারের মান যাচাই করবেন। এছাড়া সরবরাহকারীদের জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় তথ্য বিদ্যালয়ে সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। এরপরও কোনো অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে দায়িত্বশীল কর্মকর্তা কিংবা সংশ্লিষ্ট সরবরাহকারী কাউকেই ছাড় দেওয়া হবে না। এর আগে পিটিআই মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম, পুলিশ সুপার এবিএম জাকির হোসেন এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস। সভায় জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষা বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম

ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম