সুনামগঞ্জ , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন তাহিরপুরে প্রসূতি মায়েদের জন্য ‘পারাপার’ সেবা নৌকা ও পিকআপ অ্যাম্বুলেন্সে দ্রুত হাসপাতালে পৌঁছানোর উদ্যোগ চোর অপবাদে ৩ যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার চাল বিতরণ বসুন্ধরা মেডিকেল সিটিতে শেয়ার মেলা, থাকছে সহজ কিস্তি ও বিশেষ ছাড় বিদ্যুৎ খাতেরসংকট গভীর হওয়ার কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম পৌর প্রশাসকের সাথে জেলা পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ ভবন নির্মাণকাজ অনিয়মের সন্ধান পেয়েছে তদন্ত কমিটি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী লাইসেন্সের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জে দিনমজুরের বসতভিটার বারান্দা ভেঙে জোরপূর্বক রাস্তা তৈরি পৌর জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল দিরাইয়ে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন জলমহালে মাছ লুটের অভিযোগ রাতের আঁধারে ফসলি জমির মাটি চুরি এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৬ ১০:৩০:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৬ ১০:৩০:৫১ পূর্বাহ্ন
স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই
জামালগঞ্জ প্রতিনিধি :: আগামী ৩০ জুলাই হাওরবাসীর স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। সোমবার বিকেলে জামালগঞ্জে উড়াল সড়ক প্রকল্পের সার্বিক অগ্রগতি পরিদর্শনকালে তিনি এই তথ্য জানান। তিনি সাচনা বাজার ইউনিয়নের কুকড়াপর্শী, সাচনা রামকৃষ্ণ সেবাশ্রম এলাকাসহ উড়াল সড়ক প্রকল্পের বিভিন্ন স্পট পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক নির্মাণকাজের প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক মো. মিনহাজুর রহমান সাংবাদিকদের বলেন, হাওরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল উড়াল সড়ক নির্মাণ নিয়ে। ৩০ জুলাই নির্মাণকাজের উদ্বোধনের মাধ্যমে সেই স্বপ্ন আরও একধাপ এগিয়ে যাবে। উড়াল সড়কটি চালু হলে হাওরাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসবে। পাশাপাশি কৃষি, ব্যবসা-বাণিজ্য ও পর্যটন শিল্পেও এই অঞ্চলে ব্যাপক ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছি। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মতিউর রহমান খান, জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিল্পী রাণী মোদক, উপজেলা এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী মো. সারফুল ইসলাম প্রমুখ। জামালগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) সূত্র জানায়, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এম.এম বিল্ডার্স উড়াল সড়কটির কাজ পায়। জামালগঞ্জ অংশে দুটি প্যাকেজে ১১.৩০০ কিলোমিটার এর বিপরীতে ৬২২ কোটি ২০ লক্ষ ৯৩ হাজার ২৭৮ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন

জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন