স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই
- আপলোড সময় : ২৮-০৭-২০২৬ ১০:৩০:৫১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৮-০৭-২০২৬ ১০:৩০:৫১ পূর্বাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি ::
আগামী ৩০ জুলাই হাওরবাসীর স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। সোমবার বিকেলে জামালগঞ্জে উড়াল সড়ক প্রকল্পের সার্বিক অগ্রগতি পরিদর্শনকালে তিনি এই তথ্য জানান। তিনি সাচনা বাজার ইউনিয়নের কুকড়াপর্শী, সাচনা রামকৃষ্ণ সেবাশ্রম এলাকাসহ উড়াল সড়ক প্রকল্পের বিভিন্ন স্পট পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক নির্মাণকাজের প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মো. মিনহাজুর রহমান সাংবাদিকদের বলেন, হাওরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল উড়াল সড়ক নির্মাণ নিয়ে। ৩০ জুলাই নির্মাণকাজের উদ্বোধনের মাধ্যমে সেই স্বপ্ন আরও একধাপ এগিয়ে যাবে। উড়াল সড়কটি চালু হলে হাওরাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসবে। পাশাপাশি কৃষি, ব্যবসা-বাণিজ্য ও পর্যটন শিল্পেও এই অঞ্চলে ব্যাপক ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছি।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মতিউর রহমান খান, জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিল্পী রাণী মোদক, উপজেলা এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী মো. সারফুল ইসলাম প্রমুখ।
জামালগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) সূত্র জানায়, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এম.এম বিল্ডার্স উড়াল সড়কটির কাজ পায়। জামালগঞ্জ অংশে দুটি প্যাকেজে ১১.৩০০ কিলোমিটার এর বিপরীতে ৬২২ কোটি ২০ লক্ষ ৯৩ হাজার ২৭৮ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

জামালগঞ্জ প্রতিনিধি