সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই” প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ টুর্নামেন্ট আয়োজনে সভা ২৮ জুলাই থেকে নৌ-পরিবহন ধর্মঘটের ঘোষণা শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার নির্মাণের ৬ বছরেই নষ্ট ৮ খাদ্যগুদামের ছাদ আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা-শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আন্দোলনের জন্য ডাক আসবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে চলতি বছরে পানিতে ডুবে ঝরেছে ৫২৬ শিশুর প্রাণ, থামবে কীভাবে জামায়াত জোট ছাড়ল খেলাফত মজলিস নাসরিন সুলতানা মেধাবৃত্তি বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা প্রখর রোদেও থামে না জীবনসংগ্রাম জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ : শফিকুর রহমান

বিবিয়ানা মডেল কলেজের নবনির্মিত ভবন উদ্বোধন, এমপি নাছির উদ্দীন চৌধুরীকে সংবর্ধনা

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৬ ০৯:৪৬:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৬ ০৯:৫২:০৮ পূর্বাহ্ন
বিবিয়ানা মডেল কলেজের নবনির্মিত ভবন উদ্বোধন, এমপি নাছির উদ্দীন চৌধুরীকে সংবর্ধনা
দিরাই প্রতিনিধি :: হাওরের প্রত্যন্ত জনপদে প্রতিষ্ঠিত বিবিয়ানা মডেল কলেজ আজ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম নয়, বরং শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া একটি সফল প্রতিষ্ঠানের প্রতীক। সীমিত সুযোগ-সুবিধা নিয়েও ধারাবাহিকভাবে বোর্ড পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে কলেজটি দিরাই-শাল্লাসহ পুরো সুনামগঞ্জের শিক্ষা অঙ্গনে বিশেষ পরিচিতি লাভ করেছে। সেই সফলতার ধারাবাহিকতায় কলেজের নবনির্মিত পাঁচতলা ভবনের উদ্বোধন এবং সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাছির উদ্দীন চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার দুপুরে কলেজ মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা আবু তাহের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, ব্যারিস্টার মাহদিন চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি নাছির উদ্দীন চৌধুরী কলেজের নবনির্মিত পাঁচতলা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে কলেজ কর্তৃপক্ষ। সংবর্ধনার জবাবে নাছির উদ্দীন চৌধুরী বলেন, হাওরের অজপাড়াগাঁয়ে অবস্থিত বিবিয়ানা মডেল কলেজ প্রতিষ্ঠার পর থেকেই শহরের নামকরা কলেজগুলোকেও পেছনে ফেলে বোর্ডের প্রতিটি পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল অর্জন করে আসছে। এটি শুধু এই কলেজের নয়, সমগ্র দিরাই-শাল্লাবাসীর জন্য গর্বের বিষয়। তিনি বলেন, শিক্ষাই একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি। শিক্ষার প্রসার ছাড়া কোনো জাতি টেকসই উন্নয়ন অর্জন করতে পারে না। তাই শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, দিরাই-শাল্লার মানুষ আমাকে যে ভালোবাসা ও আস্থা দিয়েছেন, তার প্রতিদান হিসেবে যতদিন বেঁচে থাকব, ততদিন আপনাদের সেবা করে যাওয়ার চেষ্টা করব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিবিয়ানা মডেল কলেজের অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র দাস। তিনি কলেজের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’