সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন

শিশুকে মোবাইল নয়, বই ও কলম দিন : জেলা প্রশাসক

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৪ ০১:৩৫:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৪ ০১:৩৫:৫৯ পূর্বাহ্ন
শিশুকে মোবাইল নয়, বই ও কলম দিন : জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার :: ‘প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গিকার’ এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন হয়েছে। রবিবার সকালে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এ উপলক্ষে ওইদিন সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান (পিপিএম), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সমর কুমার পাল, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল, ইসলামিক রিলিফ বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার ম্যানেজার মো. শামসুল আলম। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ। সভায় আরও বক্তব্য রাখেন শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ ও শেখ উম্মে মহুয়া। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এর আগে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, শিশুদের সঠিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলতে অবশ্যই তার পরিবারকে সকল কর্মে সচেতন থাকতে হবে। জন্মের পর থেকে প্রতিটি শিশুর শিক্ষা শুরু হয়ে যায়। তারা যা দেখে, শুনে, স্পর্শ করে সবই তার শিক্ষার অংশ। পিতা-মাতারা যদি রাত জেগে মোবাইল ব্যবহার করেন, তবে ওই শিশুও তাই করবে। মোবাইলে আসক্ত হয়ে উঠবে পরিবারের অজান্তে। তিনি বলেন, শিশুকাল থেকে শিশুকে মোবাইল নয়, শিক্ষার অংশ হিসাবে তার হাতে বই ও কলম তোলে দিন। পরিবারের শিশুদের সামনে ভাল ভাল কাজগুলো করুন, শিক্ষণীয় আলোচনা করুন। তার শিক্ষার অগ্রগতিতে কাজে লাগবে। নৈতিকতার শিক্ষায় শিক্ষিত হলে দেখবেন বড়দের কথা শিশুরা অবশ্যই মেনে চলবে। তিনি আরও বলেন, আমাদের পক্ষ থেকে বই পড়া কর্মসূচি হাতে নিয়েছি। যেসব শিশুরা ভাল বই পড়বে তাদেরকে পুরস্কৃত করবো। আমরা সকল বয়সের মানুষকে পাঠ্যভাস গড়ে তোলার চেষ্টা করছি। একই সাথে বিতর্ক প্রতিযোগিতার ও আয়োজন করছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী