সুনামগঞ্জ , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন সুনামগঞ্জে ৬ মাসে প্রাণ গেছে ৫৩ জনের ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী “সবচেয়ে মিষ্টি গান সেগুলোই, যা সবচেয়ে দুঃখের কথা বলে” মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন দিরাইয়ে এসএসসিতে সেরা বালিকা বিদ্যালয়, পিছিয়ে রয়েছে রফিনগর হাওরাঞ্চলে গরু চুরির হিড়িক, এক মাসে অর্ধশতাধিক গরু চুরি জুলাইয়ে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ৩১ জীবিত থাকতে পায়নি, মৃত্যুর পর আইসিইউতে হাম-আক্রান্ত শিশু- অভিযোগ বাবা-মায়ের ডা. সৈয়দ মোনাওয়ার আলী : জনকল্যাণে অনন্য পথিকৃৎ ভারতীয় মদসহ কথিত সাংবাদিক লিটন আটক ট্রাভেলস ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বোকা নদীর সেতুতে ঝুলছে ডাম্প ট্রাক, চালক পলাতক সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার, গুয়াহাটি ক্যাম্পে মানবেতর জীবন সুনামগঞ্জের যুবকের বৈঠার টানেই চলে জীবন-সংসার রবীন্দ্রনাথের জীবন, কর্ম ও দর্শন নিয়ে সাহিত্য আড্ডা দিরাই বিএনপি’র অভ্যন্তরীণ বিরোধ তুঙ্গে কিসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ টুর্নামেন্ট আয়োজনে সভা

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৬ ০৯:৪০:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৬ ০৯:৪০:৪৭ পূর্বাহ্ন
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ টুর্নামেন্ট আয়োজনে সভা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬’ আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জুলাই) দুপুর ২টায় জেলা প্রশাসনের উদ্যোগ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান। টুর্নামেন্ট সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে স¤পন্ন করার লক্ষ্যে সভায় বিস্তারিত আলোচনা করা হয় এবং বিভিন্ন উপ কমিটি গঠনসহ প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার এবং সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুলতানা জেরিন। এছাড়াও সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাহফুজুর রহমান, মো. মুজাহিদুল ইসলাম, আদিত্য পাল, মো. মহসিন উদ্দিন, জিয়াউল হাসান সৌরভ এবং মো. শাহরুখ আলম শান্তনু। খেলাধুলার মাঠ পর্যায় ও সংবাদ মাধ্যমের উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এ সভায় আরও বক্তব্য রাখেন ক্রীড়া সংগঠক মো. আকবর আলী, সদর উপজেলা স্কাউটের সাধারণ স¤পাদক বোরহান উদ্দিন, সুনামগঞ্জ সরকারি কলেজের শরীরচর্চা শিক্ষক মো. মিজানুর রহমান, বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রুহুল আমিন, এইচএমপি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মধুসূদন রায়, লবজান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রওশন আরা বেগম, জেলা তথ্য অফিসের প্রতিনিধি মো. আব্দুল হাই, বাংলাদেশ সংবাদের (বাসস) জেলা প্রতিনিধি আমিনুল হক এবং সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মান্নান। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়াঙ্গনের ভূমিকা অপরিসীম। প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ টুর্নামেন্ট সুনামের সাথে সম্পন্ন করতে সুশীল সমাজ, সংবাদকর্মী এবং স্থানীয় ক্রীড়া সংগঠকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন

সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন