সুনামগঞ্জ , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
“ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই” প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ টুর্নামেন্ট আয়োজনে সভা ২৮ জুলাই থেকে নৌ-পরিবহন ধর্মঘটের ঘোষণা শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার নির্মাণের ৬ বছরেই নষ্ট ৮ খাদ্যগুদামের ছাদ আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা-শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আন্দোলনের জন্য ডাক আসবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে চলতি বছরে পানিতে ডুবে ঝরেছে ৫২৬ শিশুর প্রাণ, থামবে কীভাবে জামায়াত জোট ছাড়ল খেলাফত মজলিস নাসরিন সুলতানা মেধাবৃত্তি বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা প্রখর রোদেও থামে না জীবনসংগ্রাম জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ : শফিকুর রহমান গাজী সিনড্রোম এবং তার পেছনের মনস্তত্ত্ব অয়নৃত্য’র ৩য় বর্ষপূর্তি ও বর্ষা উৎসব ‘নীল নবঘনে’ নৃত্য-সুরে বর্ষার বন্দনা, মুগ্ধ দর্শক বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তন মোকাবিলার কার্যকর উপায়: এমপি নূরুল ইসলাম নূরুল বিনামূল্যে অর্ধেক ভাগ না দেয়ায় জলমহাল দখলের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্রে নতুন কূপ খননের পরিকল্পনা উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ
তাহিরপুর- জামালগঞ্জ নদীপথে চাঁদাবাজি

২৮ জুলাই থেকে নৌ-পরিবহন ধর্মঘটের ঘোষণা

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৬ ০৯:৩৬:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৬ ০৯:৩৬:০৪ পূর্বাহ্ন
২৮ জুলাই থেকে নৌ-পরিবহন ধর্মঘটের ঘোষণা
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার বিভিন্ন নদীপথে চাঁদাবাজি বন্ধের দাবিতে আগামীকাল মঙ্গলবার (২৮ জুলাই) থেকে নৌ পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছেন নৌযান মালিক ও শ্রমিকরা। তাদের অভিযোগ, যাদুকাটা, রক্তি, পাটলাই ও সুরমা নদীর ছয়টি পয়েন্টে মাঝনদীতে নৌযান থামিয়ে জোরপূর্বক ঘাটে ভিড়িয়ে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। দীর্ঘদিন ধরে এ পরিস্থিতির অবসান না হওয়ায় তারা ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন। রোববার (২৬ জুলাই) দুপুরে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদীর কুড়েরপাড় এলাকায় মানববন্ধন ও সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেন নৌযান মালিক-শ্রমিক নৌ পরিবহন সমিতির নেতারা। সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, বিআইডব্লিউটিএ, টোল ট্যাক্স ও খাস কালেকশনের নামে দীর্ঘদিন ধরে নদীপথে অবৈধভাবে অর্থ আদায় করা হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে একাধিকবার লিখিত অভিযোগ দেওয়া হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এর আগে মানববন্ধন ও পরিবহন ধর্মঘট কর্মসূচিও পালন করা হলেও সমস্যার সমাধান হয়নি। আন্দোলনকারীদের দাবি, তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের পাটলাই নদী, বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী, বালিজুড়ী ইউনিয়নের রক্তি নদী এবং জামালগঞ্জ উপজেলার সুরমা নদীর বিভিন্ন পয়েন্টে চলাচলরত নৌযান মাঝপথে থামিয়ে জোর করে ঘাটে ভিড়ানো হয়। এরপর ইজারাদারের লোকজন নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত টাকা আদায় করে। ব্যবসায়ী নূর উদ্দিন বলেন, চাঁদাবাজি বন্ধে জনপ্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও কোনো ফল পাওয়া যায়নি। দায়িত্বশীলদের নিষ্ক্রিয়তার কারণে আমরা বাধ্য হয়ে আবারও ধর্মঘটের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করেছি। ব্যবসায়ী সমিতির সভাপতি কামাল মিয়া বলেন, যেসব ঘাটের নামে টাকা আদায় করা হচ্ছে, সেসবের অনেকগুলোরই বাস্তবে কোনো অস্তিত্ব নেই। গত এক মাস ধরে বিভিন্ন মহলে ধরনা দিয়েও কোনো সুফল পাইনি। তাই আগামী ২৮ জুলাই থেকে নৌ পরিবহন ধর্মঘট শুরু হবে। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে। এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক বলেন, বিআইডব্লিউটিএ-সংক্রান্ত বিষয়ে উপজেলা প্রশাসনের সরাসরি কিছু করার সুযোগ নেই। তবে খাস কালেকশন ও টোল ট্যাক্স আদায়ের ক্ষেত্রে সংশ্লিষ্টদের নির্ধারিত হারে টাকা আদায় এবং দৃশ্যমান স্থানে সাইনবোর্ড টানানোর নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, নদীপথে মালামাল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত এসব নদীতে ধর্মঘট কার্যকর হলে তাহিরপুর, জামালগঞ্জসহ সীমান্তবর্তী এলাকার পাথর, বালু ও অন্যান্য পণ্য পরিবহনে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আশঙ্কা প্রকাশ করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্মাণের ৬ বছরেই নষ্ট ৮ খাদ্যগুদামের ছাদ

নির্মাণের ৬ বছরেই নষ্ট ৮ খাদ্যগুদামের ছাদ