সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই” প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ টুর্নামেন্ট আয়োজনে সভা ২৮ জুলাই থেকে নৌ-পরিবহন ধর্মঘটের ঘোষণা শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার নির্মাণের ৬ বছরেই নষ্ট ৮ খাদ্যগুদামের ছাদ আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা-শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আন্দোলনের জন্য ডাক আসবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে চলতি বছরে পানিতে ডুবে ঝরেছে ৫২৬ শিশুর প্রাণ, থামবে কীভাবে জামায়াত জোট ছাড়ল খেলাফত মজলিস নাসরিন সুলতানা মেধাবৃত্তি বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা প্রখর রোদেও থামে না জীবনসংগ্রাম জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ : শফিকুর রহমান

উকিলপাড়া ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৬ ০৯:৩৪:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৬ ০৯:৫১:৩০ পূর্বাহ্ন
উকিলপাড়া ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ শহরের উকিলপাড়া ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উকিলপাড়া ব্যবসায়ী সমিতির সভাপতি জহুর মিয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রতন শেখ, সুনামগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী খুশনূর, সাধারণ স¤পাদক জাহেদ হাসান, উকিলপাড়া ব্যবসায়ী সমিতির সাধারণ স¤পাদক জাকির হোসেন শাহীন এবং উকিলপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি সালমান আহমেদ। এছাড়াও বক্তব্য দেন সাবেক কাউন্সিলর চঞ্চল কুমার লোহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সহ-সাধারণ স¤পাদক সবুজ চন্দ্র সরকার। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন সমিতির সহ-সাধারণ স¤পাদক মোহাম্মদ হানিফ খান, প্রাক্তন শিক্ষক সনত কুমার দাস, ব্যবসায়ী আলাউদ্দিন আল আজাদ, ব্যবসায়ী মোনাজ্জির আলী মামুন এবং অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুল হেকিম চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন আজাদ খন্দকার এবং পবিত্র গীতা পাঠ করেন সবুজ চন্দ্র সরকার। বক্তারা বলেন, ব্যবসা একটি হালাল ও বরকতময় পেশা। সঠিক ওজনে, ন্যায্য মূল্যে এবং সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করলে আল্লাহর রহমত ও বরকত লাভ করা যায়। তারা নীতিনির্ধারিত বাজারমূল্য অনুসরণ, সরকারি কর ও ভ্যাট যথাযথভাবে পরিশোধ এবং আইন মেনে বৈধভাবে ব্যবসা পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা আরও বলেন, বৈধভাবে ব্যবসা পরিচালনা করতে গিয়ে যাতে কোনো ব্যবসায়ী হয়রানির শিকার না হন এবং নিরাপদ ও নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারেন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’