সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

বজ্রপাতে সাবেক ইউপি সদস্য আহত

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৪ ০১:৩৪:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৪ ০১:৩৪:১৬ পূর্বাহ্ন
বজ্রপাতে সাবেক ইউপি সদস্য আহত
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের শেখেরগাঁও গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য আবদুস সাত্তার (৬৫) রবিবার সকাল নয়টার দিকে বজ্রপাতে গুরুতর আহত হয়েছেন। পাশের তাহিরপুর উপজেলার পাটলাই নদীতে ইঞ্জিনচালিত নৌকায় তিনি বজ্রপাতে শিকার হন। এলাকাবাসী ও ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলার জয়শ্রী ইউনিয়নের শেখেরগাঁও গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য আবদুস সাত্তারের ব্যক্তিমালিকানাধীন যাত্রীবাহী একটি ইঞ্জিনচালিত ট্রলার রয়েছে। তিনি নিজেই এটির চালক (সারেং)। রবিবার সকাল সাড়ে সাতটার দিকে তাহিরপুর উপজেলার টেকেরঘাট এলাকা থেকে যাত্রী নিয়ে পাশের নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার মোহনগঞ্জ বাজারের উদ্দেশ্যে বের হন। সকাল নয়টার দিকে তাহিরপুর উপজেলার সোলেমানপুর গ্রাম সংলগ্ন পাটলাই নদীতে আসা মাত্রই তিনি বজ্রপাতে শিকার হন। গুরুতর আহত অবস্থায় ওইদিন বেলা একটার দিকে তাঁকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে সেখানকার চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসা কর্মকর্তা ডা. আওলাদ হোসেন বলেন, বজ্রপাতে ওই ব্যক্তির শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪