সুনামগঞ্জ , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্দোলনের জন্য ডাক আসবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে চলতি বছরে পানিতে ডুবে ঝরেছে ৫২৬ শিশুর প্রাণ, থামবে কীভাবে জামায়াত জোট ছাড়ল খেলাফত মজলিস নাসরিন সুলতানা মেধাবৃত্তি বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা প্রখর রোদেও থামে না জীবনসংগ্রাম জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ : শফিকুর রহমান গাজী সিনড্রোম এবং তার পেছনের মনস্তত্ত্ব অয়নৃত্য’র ৩য় বর্ষপূর্তি ও বর্ষা উৎসব ‘নীল নবঘনে’ নৃত্য-সুরে বর্ষার বন্দনা, মুগ্ধ দর্শক বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তন মোকাবিলার কার্যকর উপায়: এমপি নূরুল ইসলাম নূরুল বিনামূল্যে অর্ধেক ভাগ না দেয়ায় জলমহাল দখলের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্রে নতুন কূপ খননের পরিকল্পনা উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা

আয়ারল্যান্ডে ফুটবল রেফারিং পরীক্ষায় সুনামগঞ্জের তরুণ ফুটবলার অলিউর উত্তীর্ণ

  • আপলোড সময় : ২৬-০৭-২০২৬ ১০:৪১:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৬ ১০:৪১:৫৭ পূর্বাহ্ন
আয়ারল্যান্ডে ফুটবল রেফারিং পরীক্ষায় সুনামগঞ্জের তরুণ ফুটবলার অলিউর উত্তীর্ণ
স্টাফ রিপোর্টার::
আয়ারল্যান্ড ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা 'ফুটবল অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ড' (এফএআই) এর অধীনে রেফারিংএ ক্যারিয়ার গড়ার সুযোগ পেয়েছেন সুনামগঞ্জের প্রত্যন্ত এলাকার অলিউর রহমান নামের এক তরুণ। তিনি সফলভাবে এফএআই বিগিনার রেফারি কোর্স সম্পন্ন করেছেন এবং চূড়ান্ত পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন। জানা গেছে পেশাদার রেফারি হিসেবে আয়ারল্যান্ডের মাঠে নামার জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। কোর্স ও পরীক্ষা সম্পন্ন করার পর তিনি বর্তমানে দেশটির চাইল্ড সেফগার্ড বা নিরাপত্তা নীতিমালার অংশ হিসেবে ‘পুলিশ ক্লিয়ারেন্স’ প্রক্রিয়ার মধ্যে আছেন। এই আইনি প্রক্রিয়াটি শেষ হলেই তিনি ফুটবল অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ডের অধীনে আয়ারল্যান্ডের ঘরোয়া ও প্রাতিষ্ঠানিক ফুটবল ম্যাচগুলোতে আনুষ্ঠানিকভাবে রেফারিং শুরু করার যোগ্যতা অর্জন করবেন। এই ধাপ শিগ্রই অর্জিত হবে বলে জানা গেছে।
উল্লেখ্য অলিউর রহমান সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক মেধাবী ছাত্র। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর গ্রামের বাসিন্দা। মোহনপুর ফুটবল একাডেমির দলনেতা হিসেবে তিনি দীর্ঘদিন ফুটবল ও ক্রিকেট খেলেছেন। ফুটবলের পাশাপাশি তিনি ক্রিকেটেরও একজন অলরাউন্ডার হিসেবে পরিচিত। এদিকে বিদেশের মাটিতে এমন গুরুত্বপূর্ণ একটি অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এলাকাবাসী। অলির এই অর্জনে তারা আনন্দিত ও গর্বিত।
এদিকে রেফারি অলি জানান, রেফারিংয়ে সাধারণ কোর্স সম্পন্ন করে তিনি এখন সেখানকার ঘরোয়া ফুটবলে শিগ্রই রেফারিং শুরু করতে পারবেন। ভবিষ্যতে সেখানে জাতীয়ভাবেও তিনি রেফারিং করার স্বপ্ন দেখছেন। তবে নিজেকে ভবিষ্যতের জন্য তৈরি করতে আরো কঠোর পরিশ্রম করে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা

কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা