হাম উপসর্গে ৬ জনের মৃত্যু
- আপলোড সময় : ২৬-০৭-২০২৬ ১০:৩৬:২৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৬-০৭-২০২৬ ১০:৩৬:২৮ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক ::
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে প্রাণ হারানো সবাই ঢাকা বিভাগের বাসিন্দা। একই সময়ে ৬১৩ জন নতুন সন্দেহজনক এবং ৭৮ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাখালীর সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র (হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম) থেকে শনিবার (২৫ জুলাই) প্রকাশিত এক স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, ২৪ জুলাই সকাল ৮টা থেকে ২৫ জুলাই সকাল ৮টা পর্যন্ত নতুন করে ৫৮১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৭৯ জন।
চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৫ জুলাই পর্যন্ত সর্বমোট ১,২২,৭৬৩ জন সন্দেহজনক এবং ১৫,২৭২ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১,০৫,২৯৮ জন রোগী এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১,০১,৫৩৫ জন।
এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭২১ জনে এবং নিশ্চিত হামে মৃতের সংখ্যা ৯৫ জন, যার মধ্যে ঢাকা বিভাগেই সর্বোচ্চ সংখ্যক মৃত্যু রেকর্ড করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

সুনামকন্ঠ ডেস্ক