সুনামগঞ্জ , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্দোলনের জন্য ডাক আসবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে চলতি বছরে পানিতে ডুবে ঝরেছে ৫২৬ শিশুর প্রাণ, থামবে কীভাবে জামায়াত জোট ছাড়ল খেলাফত মজলিস নাসরিন সুলতানা মেধাবৃত্তি বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা প্রখর রোদেও থামে না জীবনসংগ্রাম জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ : শফিকুর রহমান গাজী সিনড্রোম এবং তার পেছনের মনস্তত্ত্ব অয়নৃত্য’র ৩য় বর্ষপূর্তি ও বর্ষা উৎসব ‘নীল নবঘনে’ নৃত্য-সুরে বর্ষার বন্দনা, মুগ্ধ দর্শক বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তন মোকাবিলার কার্যকর উপায়: এমপি নূরুল ইসলাম নূরুল বিনামূল্যে অর্ধেক ভাগ না দেয়ায় জলমহাল দখলের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্রে নতুন কূপ খননের পরিকল্পনা উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা
আন্দোলন পরিচালনা আঞ্চলিক কমিটির সভা

হাওরাঞ্চলের বন্যা সমস্যা সমাধান হাওর অঞ্চলের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান

  • আপলোড সময় : ২৬-০৭-২০২৬ ১০:১৮:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৬ ১০:৪৯:৪১ পূর্বাহ্ন
হাওরাঞ্চলের বন্যা সমস্যা সমাধান  হাওর অঞ্চলের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান
স্টাফ রিপোর্টার :: হাওরাঞ্চলের স্থায়ী বন্যা ও জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান, কৃষক-জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং অভিন্ন নদ-নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে হাওরাঞ্চলের বন্যা সমস্যা সমাধান আন্দোলন পরিচালনা আঞ্চলিক কমিটি। শুক্রবার (২৫ জুলাই) সকাল ১১টায় শহরের রায়পাড়াস্থ জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)-এর অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ আহ্বান জানানো হয়। আঞ্চলিক কমিটির যুগ্ম আহ্বায়ক রত্নাঙ্কুর দাস জহরের সভাপতিত্বে এবং এনডিএফ সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ স¤পাদক সাইফুল আলম ছদরুলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ স¤পাদক শাহজাহান কবির। এছাড়া বক্তব্য দেন ময়মনসিংহ অঞ্চলের প্রতিনিধি তোফাজ্জল হোসেন, সিলেট অঞ্চলের প্রতিনিধি সাদেক মিয়া, সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক সৌরভ ভূষণ দেব, সদস্য সুখেন্দু তালুকদার মিন্টু ও আইয়ুবুর রহমান। সভায় বক্তারা বলেন, ২০২২ সালের ভয়াবহ বন্যার ক্ষত এখনো হাওরবাসী কাটিয়ে উঠতে পারেনি। এরই মধ্যে চলতি বোরো মৌসুমে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় আবারও ব্যাপক ফসলহানির শিকার হয়েছেন কৃষকরা। তারা অভিযোগ করেন, বন্যা ও জলাবদ্ধতার প্রকৃত কারণ অনুসন্ধান এবং বিজ্ঞানভিত্তিক সমাধানের পরিবর্তে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রাকৃতিক দুর্যোগের ওপর দায় চাপিয়ে নিজেদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছে। বক্তারা আরও বলেন, দেশের খাদ্য নিরাপত্তায় হাওরের বোরো ধান ও মৎস্যস¤পদের গুরুত্বপূর্ণ অবদান থাকলেও অপরিকল্পিত নদী ব্যবস্থাপনা, বেড়িবাঁধ, স্লুইস গেট ও পোল্ডার নির্মাণের কারণে হাওরের স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছে। তারা ১৯৬০-এর দশকে ক্রুগ মিশনের সুপারিশের ভিত্তিতে গড়ে ওঠা পানি ব্যবস্থাপনা এবং পরবর্তীকালে পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন প্রকল্পের সমালোচনা করেন। পাশাপাশি উজানে অভিন্ন নদ-নদীতে বাঁধ নির্মাণ এবং বর্ষাকালে একতরফাভাবে পানি ছেড়ে দেওয়ার ফলে সৃষ্ট সংকট মোকাবিলায় কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জানান। সভা থেকে হাওরাঞ্চলের স্থায়ী সমস্যা সমাধানে সাত দফা দাবি উত্থাপন করা হয়। দাবির মধ্যে রয়েছে- সুরমা, কুশিয়ারা, মনু, ধলাই, খোয়াই, যাদুকাটা, রক্তি, বৌলাই, চলতি, পাটলাই ও সোমেশ্বরী নদীসহ খাল-বিল খনন, নদীর বড় বাঁক সোজাকরণ এবং অপরিকল্পিত বেড়িবাঁধ অপসারণ; পানি প্রবাহে বাধা সৃষ্টি করা রাস্তা ও স্থাপনা উচ্ছেদ এবং নদ-নদী দখলমুক্ত করা; কৃষিতে সর্বোচ্চ ভর্তুকি, বিনামূল্যে সার, বীজ, ডিজেল, কীটনাশক ও বিদ্যুৎ সরবরাহ, সরকারি অটোমিল স্থাপন এবং কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা। এছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো, স্বল্পমূল্যে রেশনিং ব্যবস্থা চালু, ভূমিহীন কৃষকদের মধ্যে খাসজমি বণ্টন, বিনাসুদে কৃষিঋণ প্রদান, সার্টিফিকেট মামলা বাতিল, ঝুঁকিপূর্ণ গ্রামে টেকসই গ্রামরক্ষা বাঁধ নির্মাণ, বন্যায় ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ, পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পে দুর্নীতির সঙ্গে জড়িতদের শাস্তি, বন্যাকালে ভাসমান হাসপাতালের মাধ্যমে স্বাস্থ্যসেবা এবং হাওরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য বিশেষ শিক্ষা সহায়তা নিশ্চিত করার দাবিও জানানো হয়। সভায় নেতৃবৃন্দ বলেন, হাওরাঞ্চলের মানুষের জীবন-জীবিকা, কৃষি উৎপাদন ও দেশের খাদ্য নিরাপত্তা রক্ষায় দীর্ঘমেয়াদি ও বিজ্ঞানসম্মত পানি ব্যবস্থাপনার বিকল্প নেই। এজন্য কৃষক, শ্রমিক, জেলে, ছাত্রসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা

কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা