সুনামগঞ্জ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের অভিষেক

  • আপলোড সময় : ২৬-০৭-২০২৬ ১০:১৩:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৬ ১০:১৩:৫২ পূর্বাহ্ন
হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের অভিষেক
স্টাফ রিপোর্টার :: হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ সুনামগঞ্জ জেলা কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকেল ৪টায় শহরের উকিলপাড়াস্থ সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি মো. ফরিদুল ইসলাম সুহেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ওবায়দুল মুন্সীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. জহিরুল ইসলাম অচিনপুরী। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ স¤পাদক মো. সোলেমান হোসেন চুন্নু। তিনি তার বক্তব্যে বলেন, হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ কেবল একটি সাধারণ সংগঠন নয়, এটি একটি বেগবান সাংস্কৃতিক আন্দোলন। সুনামগঞ্জের নিভৃত পল্লীর আধ্যাত্মিক সাধক হাছন রাজার গান ও জীবনদর্শন আজ সমগ্র বাঙালি জাতির অমূল্য সম্পদ। আমরা বিশ্বাস করি, হাছন রাজার গানে যে অনাবিল ¯্রষ্টাপ্রেম এবং বৈরাগ্যবাদ ফুটে উঠেছে, তা যান্ত্রিক আধুনিক জীবনের মানসকে আত্মিক প্রশান্তি দিতে অত্যন্ত কার্যকর। এই চেতনা ছড়িয়ে দিতেই আমাদের পরিষদ সারা দেশে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শেরগুল আহমেদ, সুনামগঞ্জ জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক স¤পাদক দেলোয়ার হোসেন শিপলু এবং প্রবীণ গীতিকার মো. মনসুর আলম তালুকদার। বক্তারা লোকজ সংস্কৃতি রক্ষা ও সাধক হাছন রাজার অবদান ধরে রাখতে সম্মিলিত চর্চার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে মো. ফরিদুল ইসলাম সুহেলকে সভাপতি এবং মো. ওবায়দুল মুন্সীকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ সুনামগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেওয়া হয়। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সিনিয়র সহ-সভাপতি সাজাউর রহমান, সহ-সভাপতি বাউল হারুনুর রশিদ, সুরঞ্জিত গুপ্ত রনজু কাব্যতীর্থ ও মহসিন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ ওয়াদুদ ও মোঃ মাইনুদ্দীন, সাংগঠনিক সম্পাদক মো. রকিব মিয়া তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক বাউল লাল শাহ, অর্থ স¤পাদক গিলেমান আলম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আকসানুল হক জুয়েল, প্রচার সম্পাদক খুরশিদ আলম, দপ্তর সম্পাদক শামীম আহমদ, সাংস্কৃতিক সম্পাদক আবিদ উদ্দিন, সাহিত্য ও প্রকাশনা স¤পাদক ডি এইচ নবীন, আইন বিষয়ক স¤পাদক শাফিউল আলম, যুব ও ক্রীড়া সম্পাদক বাবুল লাল আমিরী, নির্বাহী সদস্য মো. ওবায়দুল হক মিলন, বাউল সুফিয়ান খান এবং মুহাম্মদ আফজাল হোসেন। অনুষ্ঠানে স্থানীয় শিল্পী ও লোকসংগীতানুরাগীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা

দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা