সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

গ্যাস সিলিন্ডারের দোকানে আগুন : ব্যাপক ক্ষয়ক্ষতি

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৪ ০১:৩০:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৪ ০১:৩০:০০ পূর্বাহ্ন
গ্যাস সিলিন্ডারের দোকানে আগুন : ব্যাপক ক্ষয়ক্ষতি
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের রাধানগর পয়েন্টে গ্যাস সিলিন্ডারের দোকানে বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার বিকেলে এই ঘটনা ঘটে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, রবিবার বিকাল অনুমান সাড়ে ৪টার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারের গুদামে ধোয়া উড়তে দেখে তারা দৌড়ে আসেন। নিমিষেই আগুন ধরে ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে এলাকা। খবর পেয়ে ৩০ মিনিটের মধ্যে দমকলবাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। কিন্তু এর মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে আরও ২টি মুদিদোকান, ১টি ফার্মেসির মালামাল পুড়ে ছাই হয়ে যায়। দীর্ঘ সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল বাহিনীর সদস্যরা। আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন গ্যাস সিলিন্ডার গুদামের মালিক তৈয়বুর রহমান, ফার্মেসির মালিক জুবায়ের আহমদ আনা, মুদিদোকানের মালিক মো. জাবেদ মিয়া ও তোফায়েল আহমদ। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের ঘটনায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তৈয়বুর রহমান। তার গুদাম ঘরে অন্তত ৫শ’ গ্যাসের লোড সিলিন্ডার ছিল। খালি সিলিন্ডার ছিল অন্ত ১ হাজার ৫শ। মুদি মালের দোকান এবং ফার্মেসির মালিকরা কোনো মালামাল সরাতে পারেননি। সবকিছু আগুনে ভস্মিভূতি হয়েছে। গ্যাস সিলিন্ডার গুদামের মালিক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তৈয়বুর রহমানের ভাই রুহুল আমিন জানান, যখন গুদামের গ্যাস সিলিন্ডারে আগুন লেগে ধোয়া উড়তে শুরু হয়, তখন আমার ভাই ক্যাশ টাকা দোকানে রেখেই দৌড়ে সরে যান। এখন তিনি অজ্ঞান অবস্থায় রয়েছেন। অন্যান্য ক্ষতিগ্রস্তদের স্বজন বা পার্শ্ববর্তী ব্যবসায়ীদের সাথে আলাপ করলে তারা জানান, যখন সব পুড়ে ছাই হয়েছে। দোকানের মালিকেরা নিঃস্ব হয়ে পড়েছেন। প্রত্যক্ষদর্শী স্থানীয় সাবেক ইউপি সদস্য মহিম উদ্দিন, রাধানগর পয়েন্ট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আব্দুল মালিক, ব্যবসায়ী আজিজুল হক, শুভ দাস, মোস্তাক আহমদ, ফারুক আহমদ, হাসান মিয়াসহ অনেকে জানান, এই আগুনের ঘটনায় ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন। অগ্নিকা-ের ঘটনায় অন্তত ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে আমরা ধারণা করছি। সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হোসাইন বলেন, আগুনের ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। মানুষকে দূরে সরিয়ে রাখে এবং দমকল বাহিনীর কাজে শৃংখলা বজায় রাখতে সহযোগিতা করে। তিনি বলেন, এই আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পাওয়া যায়নি। তিনি বলেন, এই আগুনের ঘটনা একটি ভয়াবহ এবং মর্মান্তিক।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু