সুনামগঞ্জ , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যাপক ড. মৃদুলকান্তি চক্রবর্তীর মৃত্যুবার্ষিকী আজ বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে? সুনামগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড: ‘ঝুঁকিপূর্ণ’ দাবি করে মোহাম্মদপুরের প্রস্তাবিত ভোটকেন্দ্র বাতিলের আবেদন “যে তার সন্তানদের মেরে ফেলে সে বাবা না, তার ফাঁসি হোক” মার্চে শুরু, মে-তে চূড়ায়, বজ্রপাতে সবচেয়ে ঝুঁকিতে হাওরাঞ্চল শাল্লায় যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী গ্রেপ্তার দিরাইয়ে সেলাই মেশিন বিতরণ দিনে বিদ্যুতের ঘাটতি ৩ হাজার মেগাওয়াটেরও বেশি, রাতে পরিস্থিতি আরও খারাপ শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে নিখোঁজের নাটক সাজান বাবা ‎সাংবাদিক বায়েজীদের পিতৃবিয়োগে সুনামকন্ঠ পরিবারের শোক দোয়ারাবাজারের ডালিয়া কমিউনিটি ক্লিনিকে ৮ বছরেও পায়নি বিদ্যুৎ সংযোগ ‎সাংবাদিক বায়েজীদের বাবার ইন্তেকাল সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন সুনামগঞ্জে ৬ মাসে প্রাণ গেছে ৫৩ জনের ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী “সবচেয়ে মিষ্টি গান সেগুলোই, যা সবচেয়ে দুঃখের কথা বলে” মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন দিরাইয়ে এসএসসিতে সেরা বালিকা বিদ্যালয়, পিছিয়ে রয়েছে রফিনগর হাওরাঞ্চলে গরু চুরির হিড়িক, এক মাসে অর্ধশতাধিক গরু চুরি

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা কমিটি গঠন

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৬ ০১:৩৫:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৬ ০১:৩৫:২১ অপরাহ্ন
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা কমিটি গঠন
ছাতক প্রতিনিধি :: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম - বিএমএসএফ (রেজি. নং-০৬) এর ছাতক উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে ছাতক উপজেলা শাখা কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মুশাহিদ আলী, সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নুর উদ্দিন, সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এম এইচ খালেদ মিয়া ও আরিফুর রহমান মানিক, সাধারণ স¤পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, যুগ্ম সাধারণ স¤পাদক ফজল উদ্দিন ও জুনেদ আহমদ রুনু এবং সাংগঠনিক স¤পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. তাজিদুল ইসলাম। এছাড়া অর্থ স¤পাদক মোহাম্মদ জানে আলম, ধর্ম বিষয়ক স¤পাদক জামরুল ইসলাম রেজা, প্রচার ও প্রকাশনা স¤পাদক পাপলু মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক স¤পাদক জাহাঙ্গীর আলম মেহেদী, দপ্তর স¤পাদক লোকমান হোসেন এবং নির্বাহী সদস্য হিসেবে রাফি আহমদ ও মোহাম্মদ আলী নির্বাচিত হয়েছেন। সভায় ভার্চ্যুয়াল বক্তব্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম - বিএমএসএফ এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। একই সঙ্গে বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও নীতিনিষ্ঠ সাংবাদিকতার চর্চা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ছাতক উপজেলার সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য সুদৃঢ় করতে নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় পর্যায়ে সাংবাদিকদের তালিকা প্রস্তুত, সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়নসহ ১৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সারাদেশে ধারাবাহিকভাবে আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ছাতকের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে?

বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে?