সুনামগঞ্জ , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ : শফিকুর রহমান গাজী সিনড্রোম এবং তার পেছনের মনস্তত্ত্ব অয়নৃত্য’র ৩য় বর্ষপূর্তি ও বর্ষা উৎসব ‘নীল নবঘনে’ নৃত্য-সুরে বর্ষার বন্দনা, মুগ্ধ দর্শক বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তন মোকাবিলার কার্যকর উপায়: এমপি নূরুল ইসলাম নূরুল বিনামূল্যে অর্ধেক ভাগ না দেয়ায় জলমহাল দখলের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্রে নতুন কূপ খননের পরিকল্পনা উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ

বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তন মোকাবিলার কার্যকর উপায়: এমপি নূরুল ইসলাম নূরুল

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৬ ০১:৩১:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৬ ০১:৩১:২৫ অপরাহ্ন
বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তন মোকাবিলার কার্যকর উপায়: এমপি নূরুল ইসলাম নূরুল
স্টাফ রিপোর্টার :: জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি শুক্রবার (২৪ জুলাই) সুনামগঞ্জ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি গাছ শুধু আমাদের অক্সিজেনই দেয় না, এটি পরিবেশের ভারসাম্য রক্ষা করে, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সহায়তা করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, বন্যা, খরা ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বেড়েই চলেছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই আমাদের প্রত্যেকের উচিত বছরে অন্তত একটি গাছ লাগানো এবং সেটির পরিচর্যা করা। সবার উদ্দেশে এমপি নূরুল ইসলাম নূরুল বলেন, নিজ নিজ বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তার পাশ ও খালি জায়গায় ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করুন। শুধু গাছ লাগালেই হবে না, গাছের যতœ নেওয়ার দায়িত্বও আমাদের সবার। তিনি আরও বলেন, সরকার পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এই উদ্যোগ সফল করতে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত জরুরি। সবশেষে তিনি উপস্থিত সবাইকে আহ্বান জানিয়ে বলেন, আসুন, আমরা সবাই প্রতিজ্ঞা করি- আজ একটি গাছ লাগাই, আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ বাংলাদেশ গড়ি। অনুষ্ঠান শেষে পিটিআই পরিদর্শনকালে প্রতিষ্ঠানের সুপারিন্টেন্ডেন্ট দীপংকর মোহান্ত পিটিআই ক্যা¤পাসের জলাবদ্ধতার বিষয়টি সংসদ সদস্যের নজরে আনেন। এ সময় স্মৃতিচারণ করে অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল বলেন, পিটিআইয়ের সেই পুকুর কোথায় গেল? সেই পুকুরে কত সাঁতার কেটেছি, এই মাঠে কত খেলেছি।” পরে তিনি সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, “আপনারা একটি পরিকল্পনা দিন, একে একে আপনাদের সব কাজ করা হবে।” জেলা কৃষকদলের আহ্বায়ক আনিসুল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব সিরাজুল ইসলাম পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য অ্যাড. শেরেনূর আলী। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ লিলু, সুনামগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আকবর আলী, জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী আকুল আলী, জেলা যুবদলের সাংগঠনিক স¤পাদক কামরুল হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন, পৌর কৃষকদলের আহ্বায়ক রুমেন আহমদ, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মমিনুল হক কালাচান, জেলা শ্রমিক দলের সাংগঠনিক স¤পাদক সালাহ উদ্দিন, জেলা ছাত্রদলের সাংগঠনিক স¤পাদক শাহ রাহুল, পৌর যুবদলের আহ্বায়ক আজিজুর রহমান সৌরভ, জেলা চেম্বার অব কমার্সের সহ-সভাপতি জুয়েল মিয়া, পিটিআইয়ের সুপারিন্টেন্ডেন্ট দীপংকর মোহান্ত, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাসসহ জেলা কৃষকদল, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ