সুনামগঞ্জ , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য

উদ্বোধনের পাঁচ সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো সেবা চালু হয়নি সদর হাসপাতালে আইসিইউ, সেবা দ্রুত চালু করুন

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৬ ১১:৩৩:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৬ ১১:৩৩:২০ পূর্বাহ্ন
উদ্বোধনের পাঁচ সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো সেবা চালু হয়নি সদর হাসপাতালে আইসিইউ, সেবা দ্রুত চালু করুন
সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে আইসিইউ ইউনিটের উদ্বোধনের পাঁচ সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো সেবা চালু না হওয়া অত্যন্ত হতাশাজনক। উদ্বোধনের মাধ্যমে মানুষের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, বাস্তবে সেই প্রত্যাশার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। আরও উদ্বেগের বিষয় হলো, এটি প্রথমবার নয়। এর আগেও প্রায় তিন বছর আগে একই হাসপাতালের আইসিইউ ইউনিট উদ্বোধন করা হয়েছিল, কিন্তু প্রয়োজনীয় জনবল, যন্ত্রপাতি ও অবকাঠামোর অভাবে তা চালু করা সম্ভব হয়নি। ফলে আবারও উদ্বোধন হলেও সেবা না পাওয়ার ঘটনা জনমনে প্রশ্ন ও হতাশার জন্ম দিয়েছে। বর্তমানে হামের প্রাদুর্ভাবের কারণে সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেড়েছে। এমন পরিস্থিতিতে সুনামগঞ্জ সদর হাসপাতালে ১০ শয্যার হাম-ডেডিকেটেড আইসিইউ চালু হওয়ার কথা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। কিন্তু বাস্তবে ইউনিটটি বন্ধ থাকায় জটিল অবস্থার রোগীদের দ্রুত সিলেট বা অন্যত্র পাঠাতে হচ্ছে। এতে যেমন চিকিৎসা পেতে বিলম্ব হচ্ছে, তেমনি বাড়ছে রোগীর স্বজনদের আর্থিক ও মানসিক দুর্ভোগ। অনেক ক্ষেত্রেই সময়মতো নিবিড় পরিচর্যা না পাওয়ার কারণে রোগীর জীবনও ঝুঁকির মুখে পড়তে পারে। আইসিইউ পরিচালনার জন্য দক্ষ চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট ও প্রয়োজনীয় যন্ত্রপাতি অপরিহার্য। যদি এসব প্রস্তুতি স¤পন্ন না হয়, তাহলে উদ্বোধনের আনুষ্ঠানিকতা জনগণের কাছে কেবল প্রতীকী কর্মসূচি হিসেবেই বিবেচিত হবে। স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে এমন পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়। উদ্বোধনের আগে সব প্রস্তুতি স¤পন্ন করা এবং উদ্বোধনের সঙ্গে সঙ্গেই সেবা চালু নিশ্চিত করাই হওয়া উচিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। সুনামগঞ্জ একটি সীমান্তবর্তী ও হাওরাঞ্চল অধ্যুষিত জেলা। এখানকার মানুষ উন্নত চিকিৎসার জন্য অনেকাংশেই জেলা সদর হাসপাতালের ওপর নির্ভরশীল। কিন্তু আইসিইউ সুবিধা না থাকায় গুরুতর রোগীদের সিলেটে স্থানান্তর করতে হয়, যা সময়সাপেক্ষ এবং অনেক পরিবারের জন্য ব্যয়বহুল। জরুরি মুহূর্তে এই বিলম্ব কখনো কখনো জীবন-মৃত্যুর পার্থক্য গড়ে দেয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু যন্ত্রপাতির ত্রুটি এবং জনবল সংকটের কারণে আইসিইউ চালু করা যাচ্ছে না। যদি সত্যিই এমন সমস্যা থাকে, তবে তা দ্রুত সমাধানে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি উদ্যোগ নেওয়া প্রয়োজন। শুধু উদ্বোধন নয়, কার্যকর সেবা নিশ্চিত করাই হওয়া উচিত সরকারের মূল লক্ষ্য। আমরা আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতি দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগ, যন্ত্রপাতির ত্রুটি দূরীকরণ এবং সব ধরনের প্রস্তুতি স¤পন্ন করে সুনামগঞ্জ সদর হাসপাতালের আইসিইউ ইউনিট চালু করবে। মানুষের জীবন নিয়ে কোনো ধরনের প্রতীকী উদ্যোগ নয়, প্রয়োজন বাস্তব ও কার্যকর স্বাস্থ্যসেবা। উদ্বোধনের সাফল্য তখনই অর্থবহ হবে, যখন সেই সেবার সুফল সাধারণ মানুষ বাস্তবে ভোগ করতে পারবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি