সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী
নাগরিক সমাবেশ

শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৬ ১১:৩৩:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ১১:৫১:৫৯ অপরাহ্ন
শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ শহরে জলাবদ্ধতা, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, খাল দখল, বর্জ্য ব্যবস্থাপনার অব্যবস্থাপনা ও নাগরিক দুর্ভোগ নিরসনের দাবিতে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নাগরিক সংগঠন সুনামগঞ্জ জনউদ্যোগ শহরের আলফাত স্কয়ারে এই সমাবেশের আয়োজন করে। সমাবেশ শেষে সংগঠনের পক্ষ থেকে সুনামগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক মতিউর রহমান খানের কাছে স্মারকলিপি দেওয়া হয়। একই দাবিতে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের কাছেও স্মারকলিপির অনুলিপি প্রদান করা হয়। সমাবেশে স্বাগত বক্তব্যে সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য জাহাঙ্গীর আলম বলেন, জেলা সদর একটি জেলার আয়না হলেও সুনামগঞ্জ শহর বর্তমানে জঞ্জাল ও জলাবদ্ধতায় জর্জরিত একটি অপরিচ্ছন্ন নগরীতে পরিণত হয়েছে। অল্প বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকায় পানি জমে জনজীবন দুর্বিষহ হয়ে পড়ে। অপরিকল্পিত ড্রেন নির্মাণ, নিয়মিত ড্রেন পরিষ্কার না করা এবং কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় পরিস্থিতি দিন দিন আরও অবনতির দিকে যাচ্ছে। একই সঙ্গে শহরের খাল দখল ও ভরাটের কারণে স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের অভাব রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। হাওর বাঁচাও আন্দোলন জেলা কমিিিটর সভাপতি ইয়াকুব বখত বলেন, শহরের ফুটপাত ও সড়কের বিভিন্ন অংশ দখল করে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। উকিলপাড়া, ষোলঘর, পূর্ব বাজার, আলফাত স্কয়ার থেকে জেল রোড পর্যন্ত বিভিন্ন স্থানে অবৈধ দখলের কারণে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এছাড়া শহরের ড্রেনগুলো ময়লা-আবর্জনায় ভরে গিয়ে বর্জ্য নিষ্কাশনের অনুপযোগী হয়ে পড়েছে। অনেক স্থানে ড্রেনের নোংরা পানি উপচে সড়কে ছড়িয়ে পড়ছে। সুরমা নদীর তীরজুড়ে আবর্জনা ও পলিথিনের স্তূপ এবং সদর হাসপাতাল এলাকায় জমে থাকা বর্জ্য জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য হুমকি হয়ে উঠেছে বলেও অভিযোগ করেন তিনি। সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য বিজন সেন রায় বলেন, শহরের কাজীর পয়েন্ট, ষোলঘর, বনানীপাড়া, বিলপাড়, জামাইপাড়া, পশ্চিম তেঘরিয়া, ওয়েজখালি, মল্লিকপুর ও নতুন হাছননগরসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে বাসিন্দারা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো ভাঙাচোরা ও খানাখন্দে ভরা থাকায় সামান্য বৃষ্টিতেই সেখানে পানি জমে যান ও পথচারীদের চলাচলে বিঘœ ঘটে। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষ প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন। সংগঠনের আহ্বায়ক সুখেন্দু সেন বলেন, সুনামগঞ্জ ভৌগোলিকভাবে বৃষ্টি ও বন্যা প্রবণ এলাকা হওয়া সত্ত্বেও জলাবদ্ধতা নিরসন ও বর্জ্য ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনা চোখে পড়ছে না। শহরের বুক চিরে প্রবাহিত পাঁচটি খাল দখল ও বন্ধ হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা ভেঙে পড়েছে। দখলমুক্ত করা কিছু খালও পুনরায় দখলের অভিযোগ রয়েছে। পাশাপাশি অপরিকল্পিত নগরায়ণ, ভবন নির্মাণে নীতিমালা না মানা, ড্রেনে সেফটি ট্যাংকের সংযোগ দেওয়া এবং বর্জ্য ফেলার নির্দিষ্ট স্থান না থাকাও নগর সমস্যাকে আরও জটিল করে তুলছে। তিনি পৌরসভার পাশাপাশি নাগরিকদের নিজেদের দায়িত্ব পালনে এগিয়ে আসার আহ্বান জানান। সমাবেশে বক্তব্য দেন জনউদ্যোগের সদস্য শামস শামীম, সনাক সদস্য মুজাহিদুল ইসলাম মজনু এবং হাওর ও নদী রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলনসহ অন্যরা। এছাড়াও স্মারকলিপিতে সংগঠনের পক্ষ থেকে ১০ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে শহরের খাল উদ্ধার, সংস্কার ও সচল করা, ভাঙাচোরা সড়ক দ্রুত সংস্কার, জলাবদ্ধ এলাকাগুলোতে নতুন ড্রেন নির্মাণ ও পুরোনো ড্রেন সংস্কার এবং নিয়মিত পরিষ্কার করে পানি প্রবাহ নিশ্চিত করা, রাস্তা উঁচু করার ফলে সৃষ্ট নতুন জলাবদ্ধতা দূর করতে পানি প্রবাহের ভারসাম্য রক্ষা, ভবন নির্মাণের নীতিমালা কঠোরভাবে বাস্তবায়ন, বিভিন্ন স্থানে বর্জ্য রাখার বিন স্থাপন ও নিয়মিত অপসারণ, নাগরিকদের বর্জ্য ব্যবস্থাপনায় সচেতন করতে প্রচারণা, ফুটপাত দখলমুক্ত করা, সড়কবাতির নিয়মিত রক্ষণাবেক্ষণ, মশক নিধন কার্যক্রম জোরদার এবং পৌর এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে কার্যকর ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি