সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

বিশ্বম্ভরপুরে দুই শিক্ষার্থীসহ ৩ জনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৬ ১১:৩১:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ১১:৩১:৩৯ অপরাহ্ন
বিশ্বম্ভরপুরে দুই শিক্ষার্থীসহ ৩ জনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুরে বসতবাড়ির সীমানাকে কেন্দ্র করে প্রতিপক্ষের অতর্কিত হামলায় দুই শিক্ষার্থীসহ একই পরিবারের তিনজন আহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চালবন পয়েন্ট সংলগ্ন ভাদেরটেক গ্রামে ঘটনাটি ঘটেছে। হামলায় গুরুতর আহত জাহানারা বেগম ( ৪৫), তার মেয়ে এমসি কলেজ শিক্ষার্থী রোকাইয়া (২২), মাদ্রাসা শিক্ষার্থী মীম (২১) তিনজনকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহ¯পতিবার (২৩ জুলাই) বিকেলে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গ্রামবাসী। মানববন্ধনে বক্তারা বলেন, বসতবাড়ির সীমানা নিয়ে আপন দুই ভাইয়ের ঝগড়ার মধ্যে বহিরাগত আক্তার হোসেন, মুক্তার হোসেন,মনির মিয়া, সামছুল হকের লোকজন নুর মিয়ার বসতবাড়িতে প্রবেশ করে এমসি কলেজের শিক্ষার্থী রোকাইয়া বেগম (২২), তার বোন মীম (২১), নুর মিয়ার স্ত্রী জাহানারা বেগম (৪৫)কে মারধর করে বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে। আমরা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। মানববন্ধনে উপস্থিত ছিলেন লাল মিয়া, আব্দুল কাইয়ুম, বাপ্পি মিয়া, মেরাজ আলী, ফরহাদ মিয়া, মোশাহিদ মিয়া, দিনার মিয়া, হাসেন আলী, মোকাব্বির হোসেন, ফজল মিয়া, আনোয়ার হোসেন, আব্দুন নুর, মজিবুর রহমান, ফজল প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ