সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির কপ-৩১ সম্মেলন, কৃষিতে নারীদের স্বীকৃতি দাবি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপির সভা : সেই রিসোর্টে তালা দিয়েছে পুলিশ, দুই কর্মী আটক চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক শাল্লায় জমি নিয়ে বিরোধ, গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা ‎জামালগঞ্জে নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা রকি ইসলাম গ্রেফতার সুনামগঞ্জে ডিএনসির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ লিটার মদসহ মানিক চাঁন আটক পতিত ফ্যাসিস্ট দমনে সরকার ব্যর্থ : জামায়াত আলোচনায় গুরুত্ব পেল খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে : তথ্য প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্য পুষ্টিহীনতার ঝুঁকিতে হাওরের শিশুরা জগন্নাথপুরে জোড়া হত্যা মামলার দুই আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে ৫৭ বোতল বিদেশি মদ উদ্ধার সুনামগঞ্জে খাদ্যপণ্যে অনিয়ম: তিন প্রতিষ্ঠানকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা বৈষ্ণব কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস আজ শুরু হলো বিশ্ব জলবায়ু সম্মেলন : বিশ্ব নেতাদের জলবায়ু বিষয়ক প্রতিশ্রুতি রক্ষার আহ্বান তুরস্কের সংবিধান ও নাগরিক অধিকার সম্পর্কে শিক্ষার্থীদের জানতে হবে

দিরাই বিএনপির ‘উন্নয়ন সভা’ দায়িত্বশীলরা জানেন না!

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৬ ১১:২৫:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ১১:২৫:৪৯ অপরাহ্ন
দিরাই বিএনপির ‘উন্নয়ন সভা’ দায়িত্বশীলরা জানেন না!
দিরাই প্রতিনিধি :: দিরাই উপজেলা বিএনপির আয়োজনে বৃহ¯পতিবার শহরের একটি কমিউনিটি সেন্টারে ‘সরকারের উন্নয়ন অগ্রযাত্রা’ ব্যানারে সভা অনুষ্ঠিত হয়েছে। তবে সভার বিষয়ে উপজেলা ও পৌর বিএনপির একাধিক দায়িত্বশীলরা কিছুই জানেন না। দলের একাধিক নেতাকর্মী জানান, উপজেলা বিএনপির আহবায়ক আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান কবির মিয়া উপস্থিত থাকলেও উপজেলা বিএনপির সদস্য সচিব, স্থানীয় সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর ছোট ভাই মঈন উদ্দিন চৌধুরী মাসুক, যুগ্ম আহবায়ক আব্দুল করিম, পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান ও সদস্য সচিব এডভোকেট ইকবাল হোসেন চৌধুরীসহ উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটির অধিকাংশ সদস্য এবং ছাত্রদল যুবদলের পদধারী নেতারা অনুপস্থিত ছিলেন। এ ব্যাপারে উপজেলা বিএনপির সদস্য সচিব মঈন উদ্দিন চৌধুরী মাসুক বলেন, উপজলা ও পৌর বিএনপির দায়ত্বশীলদের না জানিয়ে সভা করা দলের শৃঙ্খলা ও গঠনতন্ত্র বিরোধী। আমরা দীর্ঘ ১৬ বছর রাজপথে আন্দোলন করেছি, জেল-জুলুম সহ্য করে দলের জন্য কাজ করেছি, যারা ১৬ বছর আওয়ামী লীগের দালালী করেছেন তারা আজ বিএনপির জন্য মায়া কান্না দেখান। তারা আজ আমাদের নেতা নাছির উদ্দীন চৌধুরীর আপনজন সেজেছেন। দলের শৃঙ্খলা ও গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপে জড়িত কয়েক জনকে দল থেকে বহিষ্কারের সুপারিশনামা আমরা জেলা বিএনপির দায়িত্বশীলদের কাছে প্রেরণ করেছি। তিনি বলেন, আওয়ামী লীগের দালাল ও সুবিধাবাদীদের স্থান দিরাই বিএনপিতে হবেনা। আমরা বিষয়টি বিএনপির দায়িত্বশীলদের অবহিত করেছি। উপজেলা বিএনপির আহবায়ক আমির হোসেন বলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক (সদস্য সচিব) মঈন উদ্দিন চৌধুরী মাসুক, পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান ও সদস্য সচিব এডভোকেট ইকবাল হোসেন চৌধুরী দলে গ্রুপ সৃষ্টি করছে, এজন্য তাদের দাওয়াত দেওয়া হয়নি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন

চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন