সুনামগঞ্জ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর

১১ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৬ ১১:১৬:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ১১:১৬:৩৪ অপরাহ্ন
১১ মামলার পলাতক আসামি গ্রেপ্তার
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজারে ছদ্মবেশে পরিচালিত বিশেষ অভিযানে ১১টি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি দেলোয়ার হোসেনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আদালতের জারি করা ৬টি গ্রেপ্তারি পরোয়ানাও দীর্ঘদিন ধরে মূলতবি ছিল। পুলিশ জানায়, মঙ্গলবার দোয়ারাবাজার থানার এসআই (নি.) তানজির আহমেদের নেতৃত্বে এএসআই আশরাফ খান, এএসআই আবু নাঈম, এএসআই মো. আমির হোসেন সিকদার ও সঙ্গীয় ফোর্স উপজেলার মৌলারপাড় এলাকায় ছদ্মবেশে অবস্থান নিয়ে অভিযান চালায়। এ সময় দীর্ঘদিন আত্মগোপনে থাকা দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দেলোয়ার হোসেন উপজেলার ১ নম্বর বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় গ্রামের রফিকুল ইসলাম ওরফে রফুর ছেলে। থানা সূত্র জানায়, ২০২২ সাল থেকে চলতি বছর পর্যন্ত দায়ের হওয়া ১১টি মামলার এজাহারভুক্ত আসামি তিনি। পুলিশের ভাষ্য, গ্রেপ্তার এড়াতে দেলোয়ার অধিকাংশ সময় আন্তর্জাতিক সীমান্তসংলগ্ন এলাকায় অস্থায়ী কুঁড়েঘর বানিয়ে আত্মগোপনে থাকতেন। দীর্ঘ নজরদারির পর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই তাকে আটক করা সম্ভব হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি