সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী

হাম উপসর্গে সুনামগঞ্জের আরও এক শিশুর মৃত্যু

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৬ ১০:৫৩:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ১০:৫৩:২৭ অপরাহ্ন
হাম উপসর্গে সুনামগঞ্জের আরও এক শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার :: সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে শিশু মৃত্যুর মিছিল থামছেই না। প্রায় প্রতিদিনই আক্রান্ত শিশুদের মৃত্যুর খবর আসছে। গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৮ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের বৃহ¯পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ মারা যাওয়া শিশুটি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার গোপালপুর এলাকায়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহ¯পতিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে মারা যাওয়া ১০৮ জনের মধ্যে সুনামগঞ্জে সর্বোচ্চ ৪৮ জন, সিলেট জেলায় ৩৬ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং হবিগঞ্জে ১১ জন রয়েছেন। এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে ৭১ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন মোট ২৪৮ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৯১ জন এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭৯ জন চিকিৎসা নিচ্ছেন। বাকিরা জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় পরিচালক ডা. মাহবুবুল আলম বলেন, যারা আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে, তাদের প্রায় ৯৫ শতাংশই হামের টিকা নেয়নি। অজ্ঞতা, কুসংস্কার এবং টিকা গ্রহণে অনীহার কারণে সিলেটের চা-বাগান এলাকা ও সুনামগঞ্জের হাওরাঞ্চলে অনেক শিশু টিকার বাইরে থেকে গেছে। ফলে এসব এলাকাতেই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা তুলনামূলক বেশি। তিনি অভিভাবকদের শিশুদের নির্ধারিত সময়েই হামের টিকা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি কোনো শিশুর জ্বর, শরীরে র‌্যাশ বা হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি