সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের

বিশ্বম্ভরপুরে ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৬ ১০:২৪:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ১০:২৪:০৩ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুরে ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা
বিশ্বম্ভরপুর প্রতিনিধি :: বিশ্বম্ভরপুর উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মাসিক সমন্বয় সভা, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সকিনা আক্তারকে বরণ এবং শিক্ষক ও ফিল্ড সুপারভাইজারদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ইসলামিক ফাউন্ডেশন বিশ্বম্ভরপুর উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভার শুরুতে নিয়মিত মাসিক সমন্বয় সভার কার্যক্রমের পাশাপাশি নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সকিনা আক্তারকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করা হয়। সদ্য যোগদানকারী ফিল্ড সুপারভাইজার মো. নুরুজ আলীর সভাপতিত্বে এবং ইসলামিক ফাউন্ডেশন বিশ্বম্ভরপুর উপজেলা কার্যালয়ের কেয়ারটেকার মাওলানা ফয়সাল আহমদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সকিনা আক্তার। এ সময় বক্তব্য দেন বিদায়ী ফিল্ড সুপারভাইজার হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ কেয়ারটেকার মাওলানা আব্দুর রউফ। এছাড়াও বক্তব্য দেন শিক্ষক মাওলানা আবুল কাশেম, মাওলানা আব্দুল বাছিত, সফিউল আলমসহ অন্যান্য শিক্ষক ও সংশ্লিষ্টরা। অনুষ্ঠানের শেষ পর্বে টানা ২২ বছর সফলতার সঙ্গে শিক্ষকতা শেষে অবসর গ্রহণকারী মাওলানা আবুল কাশেম এবং বদলিজনিত কারণে বিদায়ী ফিল্ড সুপারভাইজার হাবিবুর রহমানকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়। একই সঙ্গে সদ্য যোগদানকারী ফিল্ড সুপারভাইজার মো. নুরুজ আলীকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন