সুনামগঞ্জ , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

তাহিরপুরে ছাত্রীদের প্রীতি ফুটবল ম্যাচ

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৬ ১০:২২:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ১০:২২:৫৫ পূর্বাহ্ন
তাহিরপুরে ছাত্রীদের প্রীতি ফুটবল ম্যাচ
স্টাফ রিপোর্টার :: তাহিরপুরে ব্যতিক্রমী আয়োজনে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বাল্যবিবাহ, শিশুশ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া, অপুষ্টি ও ক্ষুধামুক্ত শিশু গড়ে তোলার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ খেলার আয়োজন করা হয়। বুধবার (২২ জুলাই) বিকেলে উপজেলা শিশু ফোরামের উদ্যোগে তাহিরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বালিজুড়ী হাজী এলাহী বক্স উচ্চ বিদ্যালয় এবং তাহিরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্রীদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। রোমাঞ্চকর খেলায় বালিজুড়ী হাজী এলাহী বক্স উচ্চ বিদ্যালয় ৩-১ গোলে তাহিরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজকে পরাজিত করে বিজয়ী হয়। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক জুনাব আলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ স¤পাদক শাকিব মুন খোকন, তাহিরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক তারিকুল ইসলাম (জুবায়ের), বালিজুড়ী হাজী এলাহী বক্স উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বুলবুল আহমেদ, শিশু ফোরামের সদস্যবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাংবাদিকরা। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ স¤পাদক শাকিব মুন খোকন বলেন, খেলাধুলায় জয়-পরাজয় থাকবেই। তবে খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্ব, শৃঙ্খলা ও পার¯পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলে। একই সঙ্গে এটি শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে এবং বিদ্যালয় থেকে ঝরেপড়া রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহিরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক তারিকুল ইসলাম (জুবায়ের) বলেন, পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে বাল্যবিবাহসহ নানা সামাজিক সমস্যা দূর করা সম্ভব। এতে মেয়েরা আরও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারবে। প্রধান অতিথির বক্তব্যে তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে জনপ্রতিনিধি, সমাজের দায়িত্বশীল ব্যক্তি ও অভিভাবকদের একযোগে কাজ করতে হবে। খেলাধুলা শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করে, নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করে এবং একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা

‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা