সুনামগঞ্জ , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

বিশ্বম্ভরপুরে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা বিষয়ে সভা

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৬ ১০:২২:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ১০:২২:০৩ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুরে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা বিষয়ে সভা
বিশ্বম্ভরপুর প্রতিনিধি :: বিশ্বম্ভরপুর উপজেলায় মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা নিশ্চিত করতে সমমনা সংস্থা, সুশীল সমাজ ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মালালা ফান্ডের অর্থায়নে এবং এফোর্টস ফর রুরাল অ্যাডভান্সমেন্ট (ইরা) বাস্তবায়িত ‘এডুকেশন চ্যা¤িপয়ন নেটওয়ার্ক-৭’ প্রকল্পের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সকিনা আক্তার। সভা পরিচালনা করেন ইরার সুনামগঞ্জ কার্যালয়ের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার মো. ফজলুল করিম। সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সমমনা সংস্থার প্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আলোচনায় মেয়েদের মাধ্যমিক শিক্ষার পথে বিদ্যমান সামাজিক ও অর্থনৈতিক প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করা হয়। পাশাপাশি শিক্ষাজীবন থেকে ঝরে পড়া রোধ, আর্থিক সহায়তা বৃদ্ধি এবং সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। সভায় অংশগ্রহণকারীরা অঙ্গীকার ব্যক্ত করেন, কোনো মেয়ে যেন শুধু অর্থনৈতিক সংকট বা সামাজিক বাধার কারণে শিক্ষাজীবন থেকে ঝরে না পড়ে, সে লক্ষ্যে নিজ নিজ অবস্থান থেকে আর্থিক ও সামাজিক সহায়তা প্রদানে সক্রিয় ভূমিকা রাখবেন। সভাপতির বক্তব্যে ইউএনও মিজ সকিনা আক্তার বলেন, মেয়েদের শিক্ষার প্রতিবন্ধকতা দূর করতে প্রতিটি বিদ্যালয়ে নিয়মিত অভিভাবক সভা আয়োজন, সচেতনতামূলক ক্যা¤েপইন, উঠান বৈঠক ও কাউন্সেলিং কার্যক্রম পরিচালনা করতে হবে। তিনি উপজেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় থেকে মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্রীদের তালিকা প্রস্তুত করে ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদে জমা দেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, শিক্ষক, জনপ্রতিনিধি, পেশাজীবী, সমাজসেবক এবং সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমেই এসব শিক্ষার্থীর পাশে দাঁড়ানো সম্ভব। মেয়েদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। তিনি মালালা ফান্ডের অর্থায়নে বাস্তবায়িত ‘এডুকেশন চ্যা¤িপয়ন নেটওয়ার্ক-৭’ প্রকল্পকে হাওরাঞ্চলের মেয়েদের শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। সভা বাস্তবায়নে সহযোগিতা করেন ইরার মাঠ সহায়ক ফারজানা জান্নাত ও নিলুফা ইয়াছমিন

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা

‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা