সুনামগঞ্জ , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা মাঠে থেকে আ.লীগকে মোকাবিলার নির্দেশ তারেক রহমানের কমরেড শ্রীকান্ত দাশ স্মরণে দিরাইয়ে দু' পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০ মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে শতকোটি টাকার প্রকল্পে ধীরগতি হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন বাস্তবায়নের দাবি সুনামগঞ্জে যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর তাহিরপুরে বিএনপির বিক্ষোভ, এমপি কামরুলকে নিয়ে রতনের বক্তব্যের প্রতিবাদ আদালতের স্থগিতাদেশের পর সংবাদ সম্মেলনে টোল আদায়ের ঘোষণা ইজারাদারদের ‎জামালগঞ্জে টুফা নদীর ওপর কাঠের সেতু উদ্বোধন করলেন ইউএনও

ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৬ ১০:০৪:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ১০:০৪:১৫ পূর্বাহ্ন
ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা
ছাতক প্রতিনিধি :: ছাতক পৌরসভার সার্বিক উন্নয়ন, টেকসই নগর ব্যবস্থাপনা, সুশাসন প্রতিষ্ঠা এবং নাগরিক সেবার মানোন্নয়নের লক্ষ্যে ইন্টিগ্রেটেড আরবান গভর্ন্যান্স অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট (আইইউজিআইপি)-এর উদ্যোগে এক পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) ছাতক পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ছাতক পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনৈতিক স¤পর্ক বিভাগ (ইআরডি), অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোস্তফা মোর্শেদ, স্থানীয় সরকার বিভাগের আরবান ডেভেলপমেন্ট উইংয়ের যুগ্ম সচিব পরিমল সরকার, এডিবি-এএফডি রিভিউ মিশনের টিম লিডার অমিত দত্ত রায়, এএফডি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সিনথিয়া মেলা এবং আইইউজিআইপি-এর প্রোগ্রাম ডিরেক্টর তোফায়েল আহমেদ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ছাতক উপজেলা এলজিইডির প্রকৌশলী মোহাম্মদ আমির হোসেন, ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শফিউল আলম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন, আইইউজিআইপি-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির (টিএলসি) সদস্যবৃন্দ, পৌরসভার বিশিষ্ট নাগরিক, জনপ্রতিনিধি এবং কর্মরত সাংবাদিকরা। সভায় আইইউজিআইপি প্রকল্পের আওতায় ছাতক পৌরসভার চলমান উন্নয়ন কার্যক্রম, বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প, নাগরিক সেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি, অবকাঠামো উন্নয়ন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নিরাপদ পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং পরিকল্পিত নগরায়ণ বাস্তবায়নের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। সভায় ছাতক পৌরসভার উন্নয়ন কার্যক্রম ও আইইউজিআইপি প্রকল্পের অগ্রগতি নিয়ে একটি মাল্টিমিডিয়া উপস্থাপনা প্রদর্শন করা হয়। প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপনাটি যৌথভাবে উপস্থাপন করেন পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, ছাতক পৌরসভার প্রকৌশলী আব্দুল মালেক। উপস্থাপনায় পৌরসভার বিভিন্ন উন্নয়ন কর্মকা-, বাস্তবায়নাধীন প্রকল্প, নাগরিক সেবার সম্প্রসারণ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়। টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির (টিএলসি) সদস্যদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ছাতক পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ জসিম উদ্দিন সুমন, মোহাম্মদ শামছুর রহমান (শামছু), মোহাম্মদ বাবুল মিয়া, মোহাম্মদ খায়ের উদ্দিন, আবুল হোসেন, টিএলসি সদস্য ও সাংবাদিক প্রতিনিধি হিসেবে ছাতক উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক স¤পাদক সাজ্জাদ মাহমুদ মনির এবং দরিদ্র জনগোষ্ঠীর প্রতিনিধি মোছাম্মৎ আমেনা বেগম। বক্তারা পৌর এলাকার বিভিন্ন সমস্যা, নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, নিরাপদ পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা এবং জনবান্ধব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। সভায় উপস্থিত অতিথিরা ছাতক পৌরসভার উন্নয়নে আইইউজিআইপি প্রকল্পের গুরুত্ব তুলে ধরে সরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, নাগরিক সমাজ এবং স্থানীয় জনগণের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে একটি আধুনিক, টেকসই, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌরসভা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স