সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৬ ০৯:৫৯:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ০৯:৫৯:৪৪ পূর্বাহ্ন
জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুর পৌরসভার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। ২০২৬-২৭ অর্থ বছরের জন্য জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ ৩০ হাজার টাকা বাজেট ঘোষণা করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন। বুধবার বিকেলে পৌর ভবনের হলরুমে বাজেট ঘোষণা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও পৌর প্রকৌশলী সতীশ গোস্বামীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টার। বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা হেলাল উদ্দিন, পৌর বিএনপির আহবায়ক সালাহ উদ্দিন মিঠু, সিনিয়র সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, আবদুল হাই, বিএনপি নেতা তকবুর হোসেন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, যুগ্ম-সম্পাদক আলী আছগর ইমন, সাংবাদিক রিয়াজ রহমান, হাসপাতাল পয়েন্ট বাজার কমিটির সেক্রেটারি বিলাল হোসেন, বিএনপি নেতা শামীম আহমদ, সাংবাদিক হুমায়ূন কবির ফরিদী, হিফজুর রহমান তালুকদার জিয়া, শাহ ফুজায়েল আহমদ, ফারুক আহমদ, ইকবাল হোসেন, আলামীন, আবদুল মতিন প্রমুখ। এ সময় জগন্নাথপুর বাজার কমিটির সেক্রেটারি মোশাহিদ মিয়া ভূইয়া, পৌরসভার রশিদ আলী, এলাইছ মিয়া, রঞ্জিত বাবু, আবদুস সালামসহ পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী, বিএনপি নেতা দিলু মিয়াসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক হুমায়ূন কবির, আমিনুল হক শিপন, আবদুল ওয়াহিদ, তৈয়বুর রহমান, মাহবুব, রাহুলসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রস্তাবিত বাজেট ঘোষণাকালে মোট আয় দেখানো হয় ২২ কোটি ৫০ লক্ষ ৩০ হাজার টাকা। মোট ব্যয় দেখানো হয় ২২ কোটি ৩৮ লক্ষ ৫০ হাজার টাকা। উদ্বৃত্ত দেখানো হয় ১১ লক্ষ ৮০ হাজার টাকা। বাজেট অনুষ্ঠানে জগন্নাথপুর পৌরসভার নানা সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরেন বক্তারা। জবাবে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন বলেন, জগন্নাথপুর পৌরসভার দীর্ঘদিনের সমস্যা ক্রমান্বয়ে সমাধানের মাধ্যমে বাজেটের বাইরে গিয়েও পৌরসভায় দৃশ্যমান উন্নয়ন করতে চাই। এ জন্য পৌরবাসীর সহযোগিতা প্রত্যাশা করছি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির আহবায়ক শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টার বলেন, আমরা তরুণ এমপি কয়ছর আহমদকে পেয়েছি। তাকে কাজে লাগিয়ে সকল সমস্যা সমাধান করে পৌরসভার কাক্সিক্ষত উন্নয়ন সাধিত করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ