সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা
বাঁধের দুই পাশে ইট-বালু-পাথরের স্তূপ, একাধিক স্টোন ক্রাশার

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৬ ০৯:৫৪:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ০৯:৫৪:১৪ পূর্বাহ্ন
অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলার ঐতিহাসিক পান্ডারখাল বাঁধ এখন অস্তিত্ব সংকটে। বাঁধের দুই পাশে অবৈধভাবে ইট, বালু ও পাথরের স্তূপ এবং একাধিক স্টোন ক্রাশার গড়ে ওঠায় পরিবেশ নষ্ট হচ্ছে, গাছপালা শুকিয়ে যাচ্ছে এবং বাঁধ ধসের ঝুঁকি বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে কিছু অসাধু ব্যবসায়ী সরকারি জায়গা দখল করে ব্যবসা চালাচ্ছেন, যাতে হুমকিতে পড়েছে দেখার হাওরসহ আশপাশের বিস্তীর্ণ ফসলি এলাকা। মঙ্গলবার (২১ জুলাই) সরেজমিনে দেখা যায়, প্রায় ৫১ বছর আগে নির্মিত বাঁধের দুই পাশে বিশাল স্তূপে রাখা ইট-বালু-পাথর ও চালু স্টোন ক্রাশারের ভারী চাপে বাঁধের বিভিন্ন অংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে; ধুলাবালি ও শব্দদূষণে ক্ষতি হচ্ছে পরিবেশের। স্থানীয় সূত্র জানায়, ১৯৭৪ সালে দেখার হাওরের বোরো ফসল রক্ষায় নির্মিত এই বাঁধ একসময় সারিবদ্ধ গাছ, প্রবাহিত নদী ও বসার ছাউনি নিয়ে ছিল পর্যটনসদৃশ মনোরম স্থান। কিন্তু অবৈধ দখল ও বালু-পাথরের স্তূপে সেই সৌন্দর্য এখন প্রায় বিলীন। স্থানীয়দের আশঙ্কা, এভাবে চলতে থাকলে বর্ষায় বাঁধ ধসে দেখার হাওরসহ বিস্তীর্ণ ফসলি জমি প্লাবিত হতে পারে। স্তূপের কারণে পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চলাচলেও দুর্ভোগ বাড়ছে। শিক্ষার্থীরা জানান, আগে যেখানে বসে সময় কাটানো যেত, এখন সেখানে দাঁড়ানোরও জায়গা নেই। স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, দখল ও দূষণ নিয়ে বহুবার অভিযোগ করেছি; মাঝেমধ্যে অভিযান-জরিমানা হলেও কয়েকদিন পর আবার আগের মতো ব্যবসা শুরু হয়। ইউপি সদস্য জুয়েল বলেন, ঐতিহ্যবাহী বাঁধটি রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ জরুরি। উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে; সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ