সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৬ ০৯:৫২:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ০৯:৫২:৩৬ পূর্বাহ্ন
ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে শিশুদের অংশগ্রহণ, অধিকার ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে শিশুদের বার্ষিক সমাবেশ ও উপহার বিতরণ অনুষ্ঠান আয়োজন করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। বুধবার দুপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, সুনামগঞ্জ এপি’র উদ্যোগে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা জেরিন। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সুলতানা জেরিন বলেন, আজকের শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই সমাজের পিছিয়ে পড়া শিশুদের সমান গুরুত্ব দিতে হবে। একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ বিকাশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও বেসরকারি সংস্থা যে ভূমিকা পালন করছে, তা অত্যন্ত প্রশংসনীয়। শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিপ্লব সরকার, ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জ এপি’র ম্যানেজার স্টিপ তাপস চিসিম, সিনিয়র প্রোগ্রাম অফিসার উত্তম কুমার চক্রবর্তীসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধিবৃন্দ এবং শিশুদের অভিভাবকরা। অনুষ্ঠান শেষে নিবন্ধিত ও অনিবন্ধিত মোট ২ হাজার ৭৫০ শিশুর মধ্যে ছাতা, সাবান ও টুথপেস্ট বিতরণ করা হয়। প্রধান অতিথি সুলতানা জেরিন শিশুদের হাতে এসব উপহার তুলে দেন। অনুষ্ঠানে বক্তারা শিশুদের অধিকার, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকার, বেসরকারি সংস্থা ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ