সুনামগঞ্জ , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যাপক ড. মৃদুলকান্তি চক্রবর্তীর মৃত্যুবার্ষিকী আজ বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে? সুনামগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড: ‘ঝুঁকিপূর্ণ’ দাবি করে মোহাম্মদপুরের প্রস্তাবিত ভোটকেন্দ্র বাতিলের আবেদন “যে তার সন্তানদের মেরে ফেলে সে বাবা না, তার ফাঁসি হোক” মার্চে শুরু, মে-তে চূড়ায়, বজ্রপাতে সবচেয়ে ঝুঁকিতে হাওরাঞ্চল শাল্লায় যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী গ্রেপ্তার দিরাইয়ে সেলাই মেশিন বিতরণ দিনে বিদ্যুতের ঘাটতি ৩ হাজার মেগাওয়াটেরও বেশি, রাতে পরিস্থিতি আরও খারাপ শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে নিখোঁজের নাটক সাজান বাবা ‎সাংবাদিক বায়েজীদের পিতৃবিয়োগে সুনামকন্ঠ পরিবারের শোক দোয়ারাবাজারের ডালিয়া কমিউনিটি ক্লিনিকে ৮ বছরেও পায়নি বিদ্যুৎ সংযোগ ‎সাংবাদিক বায়েজীদের বাবার ইন্তেকাল সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন সুনামগঞ্জে ৬ মাসে প্রাণ গেছে ৫৩ জনের ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী “সবচেয়ে মিষ্টি গান সেগুলোই, যা সবচেয়ে দুঃখের কথা বলে” মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন দিরাইয়ে এসএসসিতে সেরা বালিকা বিদ্যালয়, পিছিয়ে রয়েছে রফিনগর হাওরাঞ্চলে গরু চুরির হিড়িক, এক মাসে অর্ধশতাধিক গরু চুরি

বিশ্বম্ভরপুরে পুলিশের অভিযান : অবৈধ বালু-পাথর পরিবহনে ৪ ট্রলি জব্দ, আটক ১

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৬ ০৯:৪৯:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ০৯:৪৯:৪৪ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুরে পুলিশের অভিযান : অবৈধ বালু-পাথর পরিবহনে ৪ ট্রলি জব্দ, আটক ১
বিশ্বম্ভরপুর প্রতিনিধি :: বিশ্বম্ভরপুর উপজেলায় অবৈধভাবে বালু ও পাথর পরিবহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে চারটি ট্রলিগাড়ি জব্দ করেছে থানা পুলিশ। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় ৮ থেকে ৯ জনকে অভিযুক্ত করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার ভোর রাতে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চালবন-ভাদেরটেক সড়ক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তি হলেন উপজেলার পলাশ ইউনিয়নের রসুলপুর গ্রামের নাজির মিয়া। অভিযানে নেতৃত্ব দেন বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন মিয়া। তিনি জানান, দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ট্রলিগাড়ির মাধ্যমে অবৈধভাবে বালু ও পাথর পরিবহন ও বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছিল। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে চারটি ট্রলি জব্দ এবং এক ব্যক্তিকে আটক করা হয়। এছাড়া ঘটনায় জড়িত আরও ৮ থেকে ৯ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে?

বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে?