সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৬ ০৯:৪১:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ০৯:৪১:২২ পূর্বাহ্ন
দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক
দিরাই প্রতিনিধি :: দীর্ঘদিন ধরে দিরাই বিএনপিতে বিরোধ কানাঘুষা আর গোপন মিটিংয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে, ৬ জুলাই একপক্ষের সংবাদ সম্মেলন, ১৬ জুলাই অপরপক্ষের সভার মধ্য দিয়ে দুই পক্ষের বিরোধ এখন প্রকাশ্যে চরম আকার ধারণ করেছে। বিএনপির একাধিক দায়িত্বশীলরা জানান, ৬ জুলাই উপজেলা বিএনপির আহবায়ক আমির হোসেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার তাদের বলয়ের নেতাকর্মী নিয়ে উপজেলা ও পৌর বিএনপির দায়িত্বশীলদের না জানিয়ে স্থানীয় সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। এতে ক্ষিপ্ত হন অপরপক্ষ। পরবর্তীতে ১৬ জুলাই উপজেলা বিএনপির সদস্য সচিব নাছির উদ্দীন চৌধুরীর ছোটভাই মঈন উদ্দিন চৌধুরী মাসুক, পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান ও সদস্য সচিব ইকবাল হোসেন চৌধুরী বলয় দলীয় কার্যালয়ে যৌথসভা করেন। ওই সভা থেকে তারা দলীয় শৃঙ্খলাভঙ্গসহ বিভিন্ন অভিযোগ এনে উপজেলা বিএনপির আহবায়ক আমির হোসেন ও যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির তালুকদারকে দল থেকে বহিষ্কারের সুপারিশনামা জেলা বিএনপির কাছে প্রেরণ করেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ও বহিষ্কারের সুপারিশের বিষয় অবহিত করেন। এমন পরিস্থিতিতে উপজেলা বিএনপির আহবায়ক বলয় রোববার ঢাকায় অবস্থানরত সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর সাথে সরকারি বাসভবনে সভা করে আজ বৃহ¯পতিবার (২৩ জুলাই) দিরাইয়ে “সরকারের উন্নয়ন অগ্রযাত্রা” ব্যানারে সমাবেশের ডাক দিয়েছেন। এ ব্যাপারে উপজেলা বিএনপির আহবায়ক আমির হোসেন বলেন, একটি মহল আমাদের নেতা নাছির উদ্দীন চৌধুরী ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আমাদের নেতা ও দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। সরকারের উন্নয়নকাজ জনগণকে জানাতেই আমরা বৃহ¯পতিবার উন্নয়ন অগ্রযাত্রা সমাবেশের আয়োজন করেছি। দিরাইবাসী নাছির উদ্দীন চৌধুরীর নেতৃত্বে ঐক্যবদ্ধ। পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ দলের গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের অভিযোগের ভিত্তিতে উপজেলা বিএনপির আহবায়ক আমির হোসেন ও যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির তালুকদারকে দল থেকে বহিষ্কারের সুপারিশনামা আমরা ১৬ জুলাই উপজেলা ও পৌর বিএনপি যৌথসভা করে অধিকাংশ সদস্যের স্বাক্ষর সংবলিত বহিষ্কারের সুপারিশনামা জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব বরাবর প্রেরণ করেছি। জেলা বিএনপির নেতৃবৃন্দ এখন সিদ্ধান্ত নেবেন। একাধিক নেতাকর্মী ক্ষোভের সাথে বলেন, যারা ১৭ বছর কোনো আন্দোলন-সংগ্রামে ছিলেন না, এখন তারা বিএনপির অভিভাবক। এমনকি আওয়ামীলীগ থেকে আসা কিছু লোক এখন এমপি সাহেবের ডানে-বামে। ত্যাগী কর্মীদের বাদ দিয়ে সুবিধাবাদী ও আওয়ামীরা এখন এমপি সাহেবের খাস লোক, কি অদ্ভুত রাজনীতি। একপক্ষের উন্নয়ন অগ্রযাত্রা সমাবেশের ও অপর পক্ষের বহিষ্কারের সুপারিশ এনিয়ে দিরাইয়ের রাজনীতি মাঠ এখন সরগরম। স্বার্থের রাজনীতির শেষ কোথায় সময়ই বলে দেবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ