সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

লঞ্চঘাটে আড্ডা ও শৃঙ্খলাভঙ্গ রোধে জুবিলী উচ্চ বিদ্যালয়ের জরুরি সতর্কবার্তা

  • আপলোড সময় : ২২-০৭-২০২৬ ০৯:১৬:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৬ ০৯:১৬:৪১ পূর্বাহ্ন
লঞ্চঘাটে আড্ডা ও শৃঙ্খলাভঙ্গ রোধে জুবিলী উচ্চ বিদ্যালয়ের জরুরি সতর্কবার্তা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখতে জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। সম্প্রতি বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী ইউনিফর্ম পরিহিত অবস্থায় বিদ্যালয় শুরু হওয়ার আগে, ছুটির পর কিংবা অন্যান্য সময়ে লঞ্চঘাটসহ আশপাশের জনাকীর্ণ স্থানে অহেতুক আড্ডা, বিশৃঙ্খলা সৃষ্টি এবং স্থানীয় পথচারী ও এলাকাবাসীর সঙ্গে শিষ্টাচারবহির্ভূত আচরণ করছে - এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ. কে. এম. আজাদ মিয়া স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের কর্মকা- বিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এসেছে এবং এ নিয়ে স্থানীয়ভাবে একাধিক অভিযোগও পাওয়া গেছে। শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্তানরা নির্ধারিত সময়ে বিদ্যালয়ে আসছে কি না এবং ছুটির পর সরাসরি বাড়ি ফিরছে কি না - সে বিষয়ে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের সতর্ক করে বলা হয়েছে, যদি কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে বিদ্যালয়ের নীতি ও শৃঙ্খলাবিরোধী কর্মকা-ে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাহলে বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ. কে. এম. আজাদ মিয়া সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী