সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা
হাম উপসর্গ

একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭

  • আপলোড সময় : ২১-০৭-২০২৬ ১০:৩৬:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৬ ১০:৪০:৩৫ পূর্বাহ্ন
একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭
স্টাফ রিপোর্টার :: সিলেট বিভাগে হামের প্রকোপ বেড়েছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই শিশুই সুনামগঞ্জ জেলার, যা জেলার পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। এ নিয়ে সুনামগঞ্জে হামে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জনে, যা সিলেট বিভাগের চার জেলার মধ্যে সর্বোচ্চ। সোমবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের দৈনন্দিন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, মারা যাওয়া তিন শিশুর মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার হরিনাপাটি এলাকার আইনুদ্দিনের আট মাস বয়সী ছেলে তানভীর এবং জামালগঞ্জ উপজেলার বনগাগতিয়া এলাকার শামসুল ইসলামের এক বছর সাত মাস বয়সী ছেলে আব্দুল্লাহ রয়েছেন। এছাড়া হবিগঞ্জের বানিয়াচং উপজেলার খাগাউড়া সাদবপুর এলাকার তাজুল ইসলামের এক বছর পাঁচ মাস বয়সী কন্যাশিশু তাসফিয়াও মারা গেছে। তিন শিশুই সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত সিলেট বিভাগে হামের উপসর্গে মোট ১০৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে ৪৭ জন, সিলেট জেলায় ৩৫ জন, মৌলভীবাজারে ১২ জন এবং হবিগঞ্জে ৯ জনের মৃত্যু হয়েছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৫৮ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৬৫ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে পরীক্ষায় মোট ৫৩৪ জনের হাম শনাক্ত হয়েছে। বিশেষ করে সুনামগঞ্জে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি হওয়ায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের দ্রুত টিকাদান, আক্রান্তদের দ্রুত চিকিৎসা এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য