সুনামগঞ্জ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫ প্রতিশ্রুতিতেই আটকে আছে ধারারগাঁও-হালুয়ারঘাট সেতু ‘বায়োগ্যাস উৎপাদন করুন, জ্বালানি খরচ সাশ্রয় করুন’-জেলা প্রশাসক মিনহাজুর রহমান সমাজের প্রতিটি সমস্যা মোকাবেলায় সবাইকে কাজ করতে হবে : জেলা প্রশাসক ‘ভুয়া আইডি খুলে ধর্মীয় উসকানির’ অভিযোগে করেছিলেন জিডি, বিক্ষোভের মধ্যে পুলিশ নিল হেফাজতে বিকাশ ডিস্ট্রিবিউশনে ১ কোটি ৮৬ লাখ টাকার গরমিলের অভিযোগ, প্রধান আসামি আটক ব্রিটিশ বাংলাদেশি মিডিয়াতে অবদান রাখায় ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আ স ম মাসুম ‘গ্রাম সরকার’ গঠনের উদ্যোগ ছাতকে সড়ক দুর্ঘটনায় নারীসহ আহত ৫ এসিল্যান্ডের আচরণে আকস্মিক পরিবর্তন, নেপথ্যে কী? ‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার দুই মাসে দুই নির্বাহী প্রকৌশলী, দু’জনই বদলি! ৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা তাহিরপুরে ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ “আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও” ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট, পরে হাসপাতালে ভর্তি আমন চাষে খরচের বোঝা, লাভ নিয়ে শঙ্কায় কৃষক চিকিৎসক সংকটে নাজুক সুনামগঞ্জের স্বাস্থ্যসেবা, ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন কোজাগরী লক্ষ্মীপূজার প্রস্তুতি, প্রতিমা ও প্রসদসামগ্রী কিনতে ব্যস্ত ভক্তরা জগন্নাথপুরে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে চাচাতো ভাইকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
হাম উপসর্গ

একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭

  • আপলোড সময় : ২১-০৭-২০২৬ ১০:৩৬:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৬ ১০:৪০:৩৫ পূর্বাহ্ন
একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭
স্টাফ রিপোর্টার :: সিলেট বিভাগে হামের প্রকোপ বেড়েছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই শিশুই সুনামগঞ্জ জেলার, যা জেলার পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। এ নিয়ে সুনামগঞ্জে হামে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জনে, যা সিলেট বিভাগের চার জেলার মধ্যে সর্বোচ্চ। সোমবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের দৈনন্দিন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, মারা যাওয়া তিন শিশুর মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার হরিনাপাটি এলাকার আইনুদ্দিনের আট মাস বয়সী ছেলে তানভীর এবং জামালগঞ্জ উপজেলার বনগাগতিয়া এলাকার শামসুল ইসলামের এক বছর সাত মাস বয়সী ছেলে আব্দুল্লাহ রয়েছেন। এছাড়া হবিগঞ্জের বানিয়াচং উপজেলার খাগাউড়া সাদবপুর এলাকার তাজুল ইসলামের এক বছর পাঁচ মাস বয়সী কন্যাশিশু তাসফিয়াও মারা গেছে। তিন শিশুই সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত সিলেট বিভাগে হামের উপসর্গে মোট ১০৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে ৪৭ জন, সিলেট জেলায় ৩৫ জন, মৌলভীবাজারে ১২ জন এবং হবিগঞ্জে ৯ জনের মৃত্যু হয়েছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৫৮ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৬৫ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে পরীক্ষায় মোট ৫৩৪ জনের হাম শনাক্ত হয়েছে। বিশেষ করে সুনামগঞ্জে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি হওয়ায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের দ্রুত টিকাদান, আক্রান্তদের দ্রুত চিকিৎসা এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫

জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫