সুনামগঞ্জ , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার

ছাতকে চোরচক্রের ৪ সদস্য গ্রেফতার

  • আপলোড সময় : ২১-০৭-২০২৬ ১০:৩৫:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৬ ১০:৩৫:২৪ পূর্বাহ্ন
ছাতকে চোরচক্রের ৪ সদস্য গ্রেফতার
ছাতক প্রতিনিধি :: শিল্পনগরী ছাতক ও পার্শ্ববর্তী কোম্পানীগঞ্জ থানা এলাকায় পাথর ভাঙ্গার ক্রাশারমিল ও বালু স্টকের মূল্যবান যন্ত্রপাতি চুরির ঘটনায় জড়িত মূল হোতাদের গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে ছাতক নৌ পুলিশের এক বিশেষ অভিযানে দেড় লক্ষ টাকা মূল্যের ৬টি মোটর এবং চুরির কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাসহ সংঘবদ্ধ চোরচক্রের ৪ সদস্যকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, গত ১৩ জুলাই রাতে কো¤পানীগঞ্জ থানাধীন ইছাকলস পূর্বপাড়া গ্রামের কাটাগাং নদীর তীরে অবস্থিত বশির কো¤পানির বালুর স্টক থেকে এই মূল্যবান মোটরগুলো চুরি হয়। পরবর্তীতে ১৯ জুলাই রাত অনুমান ১০:৩০ টায় চোরাই মালামালগুলো বিক্রির উদ্দেশ্যে ছাতক থানার রেলওয়ে কলোনীস্থ সুরমা নদীর তীরে নিয়ে আসা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানা পুলিশ তাৎক্ষণিক তৎপরতা চালিয়ে রাত ১১:১৫ টায় রেলওয়ে কলোনীস্থ সুরমা নদীর তীরে আসামি রমজান আলীর ভাঙ্গারীর দোকানে অভিযান পরিচালনা করে। অভিযানে চোরাই মোটর ও নৌকাসহ ৪ আসামিকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আটককৃতরা হলেন তোফাজ্জল হক (২২), পিতা- নিজাম উদ্দিন, জুবের মিয়া (২৩), পিতা- মৃত আনিছুর রহমান, আবু বক্কর (২২), পিতা- মৃত দুদু মিয়া (সর্বসাং- গণেশপুর ছড়ারপাড়) ও রমজান মিয়া (৪০), পিতা- মৃত আমির মিয়া (সাং- বাগবাড়ি, থানা- ছাতক)। পুলিশ সূত্রে জানা গেছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে ছাতক ও কো¤পানীগঞ্জ থানা এলাকার সুরমা ও পিয়াইন নদীর উভয়পাড়ে অবস্থিত বিভিন্ন ব্যবসায়ীদের ক্রাশারমিল এবং বালুর স্টক থেকে মোটর, কনভেয়ার বেল্ট, ট্রান্সফরমারসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরি করে আসছিল। এই চোরচক্রের গ্রেফতারের ফলে স্থানীয় ক্রাশারমিল ও বালু ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। উক্ত চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কো¤পানীগঞ্জ থানায় মামলা রুজু করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে