সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

জামালগঞ্জে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৪ ০৯:০৪:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৪ ০৯:০৪:০৯ পূর্বাহ্ন
জামালগঞ্জে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন
জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের শরিফপুর গ্রামবাসীর উদ্যোগে গ্রামের পাশেই এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শরিফপুর গ্রামের সর্বস্তরের জনগণ ভুক্তভোগী পরিবারটির পাশে দাঁড়িয়ে এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, রফিক মিয়ার ছেলে জাহাঙ্গীর (২৮), ও তার ভাই ইকবাল হোসেনসহ (৩৮) একাধিক ব্যাক্তির নামে বসতঘরে অগ্নিসংযোগ করেছে বলে থানায় যে অভিযোগটি করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। শরিফপুর গ্রামের বাসিন্দা রাসেল মিয়া বলেন, আমার বাড়ির কাছাকাছি জহর মিয়ার বাড়ি। তাদের দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত একটি বিষয় নিয়ে বিবাদী পক্ষের সাথে ঝামেলা চলছে। তারা মূলত নিজেরাই আগুন দিয়েছে ঘটনাটি অন্যদিকে প্রবাহিত করার জন্য। বাদীর ভাতিজা মো. হান্নান মিয়া জানান, আমার বাড়ির পাশেই জহর চাচার বাড়ি। আমি সকাল ৬ টার দিকে ঘুম থেকে ওঠে দেখি জহর চাচার ঘরের কিছু অংশ আগুনে জ্বলছে এবং জহর চাচা, সুলতান ও মানিকসহ পরিবারের লোকজন নিজেরাই লাঠিসোটা ও দা দিয়ে নিজেদের ঘরের টিন ও বেড়া কুপিয়ে ভাঙ্গতেছে। এতে আমি ও আমার বড় ভাই প্রত্যক্ষদর্শী। আমরা গ্রামে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে আজকে মানববন্ধনে অংশগ্রহণ করেছি। আমরা চাই প্রশাসন তদন্ত করে এটার সঠিক বিচার করুক। আরেক প্রত্যক্ষদর্শী আঃ রহিম জানান, জহর মিয়া তার নিজের ঘরে সে নিজেই আগুন লাগিয়েছে। আমাদের গ্রামে একটা অশান্তি সৃষ্টি করার জন্য তারা নিজেরা এই ধরেনর ন্যাক্কার জনক কাজ করেছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার চাই। বিবাদী জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন, আমি ও আমার পরিবারকে সমাজে হেয় প্রতিপন্ন ও হয়ারনি করার জন্য তারা নিজেরাই নিজেদের ঘরে আগুন দিয়ে বিভিন্ন অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়েছে এবং এখন আমাদের পরিবারের সদস্যদের নামে থানায় অগ্নি সংযোগ ও লুটপাটের অভিযোগ করেছে। এতে সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীরা আইনের আওতায় আসুক তা আমরা চাই। উল্লেখ্য : গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভোর ৫ টা থেকে ৬ টার মধ্যে শরিফপুর গ্রামের জহর মিয়ার বসত ঘরের একটি অংশে একই গ্রামের রফিক মিয়ার ছেলে জাহাঙ্গীর ও তার ভাই ইকবাল হোসেনসহসহ একাধিক ব্যাক্তি অগ্নি সংযোগ ও লুটপাট করেছে বলে দাবি করে জামালগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন জহর মিয়া। থানায় মিথ্যা অভিযোগের প্রতিবাদ ও সুষ্ঠু তদন্তের দাবিতে গতকাল ভুক্তভোগী বিবাদীর পরিবারসহ গ্রামের বাসিন্দারা এই মানববন্ধন করেন। এব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ.ম কামাল হোসাইন বলেন, ঘর পোড়া ও লুটপাটের একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তনাধীন আছে। যাচাই-বাছাই করেই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪