সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা জেলা শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননা প্রদান আজ জুলাই শহীদ দিবস পালন সরকার জনগণের সাথে বেইমানি করেছে বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল ছাতকের জলাশয়ে মিলছে রাক্ষুসে সাকার মাছ! জিয়াউর রহমান হত্যা মামলার দন্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার

বিশ্বকাপ থেকে ফিফার আয় ১ লাখ ৮৬ হাজার কোটি টাকা!

  • আপলোড সময় : ২০-০৭-২০২৬ ১০:৩৪:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৬ ১০:৩৪:৩০ পূর্বাহ্ন
বিশ্বকাপ থেকে ফিফার আয় ১ লাখ ৮৬ হাজার কোটি টাকা!
সুনামকণ্ঠ ডেস্ক :: এবারের বিশ্বকাপ থেকে রেকর্ড ১৫ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিতে যাচ্ছে ফিফা, যা টুর্নামেন্ট শুরুর আগের সব লক্ষ্যমাত্রাকে বিশাল ব্যবধানে ছাড়িয়ে গেছে। বাংলাদেশী মুদ্রায় এই আয় ১ লাখ ৮৬ হাজার কোটি টাকা। শনিবার ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো সদস্য অ্যাসোসিয়েশনগুলোকে এই অভাবনীয় আয়ের কথা অবহিত করেন। শুরুতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি এই আসর থেকে ১১ বিলিয়ন ডলার আয়ের প্রাক্কলন করেছিল। বৃটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, আয়ের এই বিশাল উল্লম্ফনের পেছনে মূল ভূমিকা রেখেছে হসপিটালিটি প্যাকেজ এবং টিকিট বিক্রি। বিশেষ করে চড়া মূল্যের সেকেন্ডারি টিকিট মার্কেট বা পুনঃবিক্রয় বাজার ফিফার তহবিলে বিপুল অর্থ এনে দিয়েছে। এই সেকেন্ডারি মার্কেটে টিকিট কেনাবেচার ক্ষেত্রে ফিফা ক্রেতার কাছ থেকে ১৫% এবং বিক্রেতার কাছ থেকে ১৫% অর্থাৎ মোট ৩০% কমিশন কেটে নেয়। বিশ্বকাপের এই বর্ধিত আয়ের ভাগ ফিফার সদস্য ফুটবল অ্যাসোসিয়েশনগুলোও পাবে, যদিও এর বিস্তারিত বণ্টন প্রক্রিয়া এখনও চূড়ান্ত হয়নি। তবে এই আর্থিক সাফল্য ইনফান্তিনোর জন্য একটি বড় স্বস্তি হিসেবে এসেছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে গত এক মাস ধরে চলা নানা বিতর্কের পর এই রেকর্ড আয় ফিফা প্রধান হিসেবে তার অবস্থানকে আরও সুসংহত করবে। আর্থিক দিক থেকে এমন অভাবনীয় সাফল্য ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্রে আবারও বিশ্বকাপ ফেরার সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে। ২০৩৮ সালের বিশ্বকাপের আয়োজক হওয়া নিয়ে ফুটবল মহলে আলোচনা চলছে। গত শুক্রবার এক সংবর্ধনা অনুষ্ঠানে ডোনাল্ড ট্রা¤পও আমেরিকার এই আগ্রহের কথা পুনর্ব্যক্ত করে বলেছেন, আপনাদের আবারও মার্কিন যুক্তরাষ্ট্রকেই বেছে নেওয়া উচিত। তবে এবার আমরা কানাডা এবং মেক্সিকোকে বাদ রাখব। এছাড়া ২০২৯ সালের ক্লাব বিশ্বকাপ আয়োজনের বিষয়েও ফিফার সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স