সুনামগঞ্জ , মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি সাংবাদিক আলিফ হত্যা ও মোত্তালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন দিরাইয়ে মাদকবিরোধী সভার পর প্রবাসী লিমনের ওপর হামলার অভিযোগ ‎সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি : প্রধানমন্ত্রী ‎সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে আমাদের কোনো দ্বিধা নেই : আইনমন্ত্রী শান্তিগঞ্জে ১৬২ কেজি মাছের পোনা অবমুক্ত ‎মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা দিরাইয়ে মোটরবাইক দুর্ঘটনায় আহত ২ সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামগঞ্জে দুই যুব সংগঠন পেল ১ লাখ ৭৫ হাজার টাকা অনুদান দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা, মাঠে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী সুনামগঞ্জে এসআরবি উইং কমান্ডার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত ছেলের হাতে মা খুন সীমান্তবর্তী পূজামন্ডপের নিরাপত্তায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না : এমপি নূরুল ইসলাম পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য

কোনো ধানাই-পানাই মানবো না : জামায়াত আমির

  • আপলোড সময় : ২০-০৭-২০২৬ ১০:৩১:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৬ ১০:৩১:০১ পূর্বাহ্ন
কোনো ধানাই-পানাই মানবো না : জামায়াত আমির
সুনামকণ্ঠ ডেস্ক :: গণভোটের রায় বাস্তবায়নে কোনো ধানাই-পানাই বা অজুহাত মানা হবে না বলে সরকারকে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আগের ফ্যাসিবাদের আলোকেই সবকিছু রাখতে চায় সরকার। এজন্যই তারা গণভোটের গণরায়ও মানতে চান না। রবিবার (১৯ জুলাই) বিকালে ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘রক্তাক্ষরে জুলাই’ শীর্ষক প্রদর্শনী পরিদর্শন শেষে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি সরকারকে হুঁশিয়ার করে বলেন, আমরা পরিষ্কার বলে দিচ্ছি- এ রায় বাস্তবায়ন বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। জনগণকে অপমান করার সুযোগ কাউকে দেওয়া হবে না। ৭০ ভাগ মানুষ যেখানে রায় দিয়েছে এই রায় অবশ্যই আল্লাহর মেহেরবানিতে বাস্তবায়ন হবে। আমরা লড়াই করব সংসদের ভিতরে, লড়াই করব রাজপথে। যদি সংসদে আদায় হয় আলহামদুলিল্লাহ, যদি না হয় তাহলে রাজপথেই লড়াই করে আন্দোলন করে সেই দাবি আদায়ে বাধ্য করা হবে। কোন ছাড় নাই, কোন ধানাই পানাই মানবো না। জামায়াত আমির বলেন, জুলাই আন্দোলনের সময় স্লোগান ছিল ‘উই ওয়ান্ট জাস্টিস’। আমরা বৈষম্য চাই না, আমরা ন্যায়বিচার চাই। ন্যায়বিচারের জন্য বিচার বিভাগটা স্বাধীন হবে। এই সরকার, নির্বাচন হওয়ার আগে সবাই চিৎকার দিলাম- বর্তমান সরকারি দল বলল, আমরাও বললাম। এখন নির্বাচন হয়েছে এখন আর সরকারি দল স্বাধীন বিচার বিভাগ চায় না, স্বাধীন দুর্নীতি দমন কমিশন চায় না, স্বাধীন মানবাধিকার কমিশন চায় না। শক্তিশালী গুম কমিশন চায় না। স্বাধীন নির্বাচন কমিশন চায় না। আগের ফ্যাসিবাদের আলোকেই তারা সবকিছু রাখতে চায়। এইজন্যই তারা গণভোটের গণরায়ও মানতে চান না। তিনি বলেন, অনেক লোভ-টোপ আমাদেরকে দেওয়া হয়েছে সবগুলো আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি। আমরা বলে দিয়েছি জনগণের সঙ্গে আমরা বেইমানি করব না। জনগণের রায়কে অপমান করব না, আর যদি গণভোটের রায় ব্যর্থ হয়, জনগণ নির্বাচনি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের উপর আস্থা হারাবে। জনগণ ধিক্কার দেবে। সেই ধিক্কারের পাত্র বিরোধী দল হতে চায় না। এ দায়িত্ব আমরা নেব না। এজন্যই আমাদের লড়াই আমাদের সংগ্রাম। ডা. শফিকুর রহমান বলেন, এখন অনেকেই বিভিন্ন ধরনের কথা বলেন স্বৈরশাসকের ভাষায়। তাদের চেলা চামু-ারা কথা বলে, বট বাহিনীরা মানুষের ইজ্জত নিয়ে খেলা করে। আবার সেই ফ্যাসিবাদ। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে আর গণরুম হবে না, বন্ধুগণ এই সুযোগ আর দেওয়া হবে না। গণরুম গেস্টরুমের কবর হয়ে গেছে ২৪-এ, এটা আর ফিরে আসবে না। এখন যদি কেউ ফিরিয়ে আনতে চায়, তাহলে তাদেরকেই ফিরায়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। এটা কোনো বিশ্ববিদ্যালয় আর হবে না। তিনি বলেন, এখনো বিশ্ববিদ্যালয় রাজনৈতিক অপচর্চার কবল থেকে মুক্ত হয়নি। রাজনৈতিক বিবেচনায় অনেক জায়গায় অনেক কিছু করা হচ্ছে, আমরা চুপচাপ আছি, মনে করবেন না আমরা ঘুমিয়ে গেছি। সমুদ্রে যখন নি¤œচাপ তৈরি হয় তখন তার অনিবার্য ফসল হচ্ছে পরবর্তী একটা ঘূর্ণিঝড়। বিরোধীদলীয় নেতা বলেন, জনগণের স্বার্থের সঙ্গে কোনো আপস হবে না। কোনো অপশক্তির কাছে মাথাও নত করা হবে না। এটা দেশীয় আঞ্চলিক আন্তর্জাতিক যাই হোক। ইনশাআল্লাহ যুবকদের প্রত্যাশার আকাক্সক্ষার বাংলাদেশ গড়ে দেওয়ার জন্য আমাদের বাকি জীবনকে আমরা উজাড় করে দেব। আবার যুবক হয়ে লড়াইও করব যুবকদের সঙ্গে ইনশাআল্লাহ। যুবকদের হাত ধরে যুবকদের সঙ্গে সম্মুখ ভাগে থেকে মুক্তির আন্দোলন চলবে ইনশাআল্লাহ। এ আন্দোলন কেউ বন্ধ করতে পারবে না। আজকে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে দাঁড়িয়ে এই ওয়াদা আরেকবার করে গেলাম। তিনি এ ধরনের প্রদর্শনীর জন্য ঢাবি শিবিরকে ধন্যবাদ জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি

সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি